সাংসদ খুনের ঘটনায় কসাই জিহাদকে ১২ দিনের সিআইডি হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজীমকে খুনের ঘটনায় কসাই জিহাদ হাওলাদারকে ১২ দিনের সিআইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দিল বারাসত আদালত। বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেফতার করা হয়েছিল। জিহাদকে। এরপর শুক্রবার তাকে আদালতে তোলে সিআইডি। শেষ পর্যন্ত জিহাদকে সিআইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত।

এদিন সাংসদ খুনের ঘটনায় কসাই জিহাদকে আদালতে হাজির করেন সিআইডি আধিকারিকরা। জিহাদকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হয় সিআইডির পক্ষ থেকে। তবে আদালত এদিন জিহাদকে ১২ দিনের সিআইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন যখন জিহাদকে আদালতে হাজির করানো হয়, তখন তাকে ঘিরে ধরে সাংবাদিকরা প্রশ্ন করেন, কেন খুন করলে সাংসদকে। তবে ওই প্রশ্নের কোনও উত্তর দেননি জিহাদ। ইতিমধ্যে সিআইডির হাতে নিউটাউনের আবাসনের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই ফুটেজে জিহাদকে একটি ট্রফি ব্যাগ নিয়ে আবাসন থেকে বেরোতে দেখা যায়। মনে করা হচ্ছে, ওই ট্রলি ব্যাগেই বাংলাদেশের সাংসদের নিথর দেহ ছিল। আদালেতর নির্দেশের পর জিহাদকে সিআইডির সদর দফতর ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার জিহাদকে গ্রেফতার করার পর ভাঙড়ে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে সাংসদের দেহাংশ ফেলা হয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। কিন্তু সেখানে গিয়ে কোনও দেহাংশ মেলেনি। যেহেতু বাংলাদেশের সাংসদের দেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, তাই জিহাদকে জেরা করে আরও বেশি তথ্য জোগাড় করা প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা।

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১, নিখোঁজ ৫

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের