মানুষের যৌন লালসার শিকার গরু! অভিযুক্ত পলাতক

পাটখেতে গিয়ে দেখতে পান, প্রতিবেশী এক ব্যক্তি গরুর সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছে। গরুর মালিককে দেখতে পেয়েই পালিয়ে যায় অভিযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের যৌন লালসার শিকার গরু (Cow)। গরুর মালিক অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, পাটখেতে গরুকে যৌন নিগ্রহ করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। স্থানীয় বেশ কিছু পশুপ্রেমী সংস্থার তৎপরতায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

দুপুরে একটি মাঠে শিউলি ঘোষের ৩ টি গরু বাঁধা ছিল একটি মাঠে। গরুর মালিক গরুগুলি আনতে গিয়ে দেখেন ২ টি গরু থাকলেও, নেই একটি গরু। শুরু করেন খোঁজ। খুঁজতে খুঁজতে পাটখেতে গিয়ে দেখতে পান, প্রতিবেশী এক ব্যক্তি গরুর সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছে। গরুর মালিককে দেখতে পেয়েই পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনা বুধবারের। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের শিরষি গ্রাম পঞ্চায়েতের বড়বরা এলাকার ঘটনা। বুধবার দিন রাতেই অভিযোগ দায়ের করতে স্থানীয় থানায় যান গরুর মালিক। অভিযোগ, পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে।

জঘন্য এই ঘটনার কথা জানতে পারে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পশুপ্রেমী সংগঠন। সংগঠনের সদস্যরা এগিয়ে এসে অভিযোগকারীর পাশে দাঁড়ান। তাঁদের তৎপরতায় শিউলি দেবী হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। অবশেষে অভিযোগ দায়ের করা হয় বৃহস্পতিবার রাতে। নির্যাতিতা গরুর চিকিৎসার ব্যবস্থা করে প্রাণি সম্পদ দফতর। শারীরিক অবস্থা পরীক্ষা করা হয় গরুটির।জঘন্য ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ (FIR) দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত পলাতক। গরুর মালিক শিউলি ঘোষ বলেন, নিখোঁজ গরু খুঁজতে খুঁজতে তিনি পাটখেতে গিয়ে দেখেন প্রতিবেশী ব্যক্তি গরুর সঙ্গে অপ্রীতিকর অবস্থায় রয়েছে। এরপর থানায় অভিযোগ করতে গেলে প্রথমে তা নেয়নি পুলিশ। এই ঘটনা জানতে পেরে তৎপর হয় স্থানীয় বেশ কিছু  পশুপ্রেমী সংগঠন। পশুপ্রেমীদের তৎপরতাতেই অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ