শূন্যের লজ্জা এড়াতে হুমায়ূন কবীরের সঙ্গে বৈঠক সেলিমের, সিপিএমের অন্দরে জ্বলে উঠল বিদ্রোহের আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি: জোট রাজনীতি নিয়ে আপাতত সতর্ক অবস্থান নিতে চাইছে সিপিএম। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে দলের অন্দরে স্পষ্ট দ্বিমত তৈরি হয়েছে। সিপিএমের রাজ্য নেতৃত্বের একাংশের মতে, এই ধরনের কোনও জোটের প্রশ্নই ওঠে না। শুধু কলকাতা নয়, শহরতলি ও জেলার একাধিক গুরুত্বপূর্ণ নেতারাও এই জোটের বিরুদ্ধে জোরালো আপত্তি তুলেছেন। তাঁদের অভিমত, বামফ্রন্টকেই সামনে রেখে নির্বাচনী লড়াই চালানো উচিত।

এই পরিস্থিতিতে ১৯ ও ২০ ফেব্রুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার আগেই জোট সংক্রান্ত বিভ্রান্তি ও মতবিরোধ প্রাথমিকভাবে মেটানোর চেষ্টা চলছে দলের অন্দরে।

আরও পড়ুন: “মাঠে রক্ত ঝরিয়েছি, এখন নিজের দেশেই পরবাসী?” SIR নোটিস পেয়ে ক্ষোভে ফুঁসছেন মেহতাব

বুধবার নিউটাউনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবীর। বৈঠকে পর হুমায়ুন কবীর বলেন, আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। তবে সিপিএমের ভেতরের একাধিক প্রভাবশালী নেতা এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের বক্তব্য, অতীতে হুমায়ুন কবীরের একাধিক সাম্প্রদায়িক মন্তব্য দলের আদর্শ ও রাজনৈতিক লাইনের সঙ্গে সাংঘর্ষিক। সেই কারণেই এই জোটকে তাঁরা মোটেই গ্রহণযোগ্য বলে মনে করছেন না।

বিশেষ করে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ কলকাতার নেতাদের তরফে এই জোটের বিরুদ্ধে তীব্র আপত্তি উঠেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই সিপিএমের অন্দরে একাধিক জরুরি বৈঠক ডাকা হয়েছে। এদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই প্রসঙ্গে মন্তব্য করে বলেন, বামপন্থীরা কাদের সঙ্গে আলোচনা করবেন, তা নির্ধারণ করার অধিকার অন্য কারোর নেই। তাঁদের লক্ষ্য বিজেপি ও তৃণমূল কংগ্রেসের আদর্শের বিরুদ্ধেই লড়াই করা। অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় জানান, দুটি রাজনৈতিক দলের মধ্যে আলোচনা হয়েছে ঠিকই, তবে তার বিস্তারিত এখনই বলা সম্ভব নয়। তাঁর মতে, রাজনীতিতে এখনও অনেক কিছু ঘটতে পারে, তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে।

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে বিপর্যস্ত রেল চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ 

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?