“মাঠে রক্ত ঝরিয়েছি, এখন নিজের দেশেই পরবাসী?” SIR নোটিস পেয়ে ক্ষোভে ফুঁসছেন মেহতাব

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রীড়াজগতের পরিচিত মুখদের একের পর এক এসআইআর শুনানিতে ডাকার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা কিংবা তরুণ দে-র পরে এবার সেই তালিকায় যুক্ত হল প্রাক্তন ভারতীয় ফুটবলার ও ক্রিকেটার মেহতাব হোসেন। সম্প্রতি তাঁর কাছে এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার জন্য একটি নোটিস পৌঁছেছে। সেই নোটিস পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

আগামী ১ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগণার মল্লিকপুরে অবস্থিত আব্দুস শকুর হাইস্কুলের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও বর্তমানে মেহতাব নিউ টাউনে থাকেন। তবে তাঁর আদি বাড়ি মল্লিকপুরেই। ভোটার হিসেবেও তিনি ওই এলাকারই অন্তর্ভুক্ত। সেই কারণেই শুনানির স্থান হিসেবে মল্লিকপুর নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দিলীপের সভার পরই মণ্ডল সভাপতিকে মারধর জেলা সভাপতির অনুগামীরা, পিস্তল–ইট–বাঁশ প্রকাশ্যে

নোটিসে জানানো হয়েছে, তাঁর মা এর নাম সংক্রান্ত নথিতে কিছু অসঙ্গতি রয়েছে। সেই কারণেই তাঁকে ডাকা হয়েছে। বিষয়টি নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন মেহতাব। তিনি বলেন, “দেশের জার্সিতে এত বছর খেলেছি, মাঠে ঘাম আর রক্ত ঝরিয়েছি। তার পরেও আমাকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্ব প্রমাণ করতে হবে? এটা অপমানজনক। তাহলে এতদিন দেশের জন্য কী করলাম ?”

মেহতাব আরও বলেন, এই প্রক্রিয়া যেভাবে চালানো হচ্ছে , তা নিয়ে গভীর প্রশ্ন রয়েছে। শুধু তাঁর ক্ষেত্রেই নয়, বহু প্রবীণ ও অসুস্থ মানুষকে হুইলচেয়ারে বসে শুনানিকেন্দ্রে আসতে হচ্ছে। তাঁর মতে, এমন ক্ষেত্রে প্রশাসনের উচিত বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে বিষয়গুলি যাচাই করা। বর্তমানে মেহতা বেঙ্গল সুপার লিগে ব্যস্ত। সুন্দরবন অটো এফসি দলের কোচ হিসেবে তিনি সেমিফাইনালের প্রস্তুতিতে রয়েছেন। সেই ব্যস্ততার মধ্যেই এই শুনানির ডাক এসেছে। উল্লেখযোগ্যভাবে, মহম্মদ সামি ইতিমধ্যেই এসআইআর শুনানিতে হাজির হয়ে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রয়োজনে বারবার হাজিরা দিতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। এই প্রক্রিয়া নিয়ে ক্রীড়াজগতের অস্বস্তি ক্রমেই স্পষ্ট হচ্ছে।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা