গুণ্ডামি কারে কয়! পাঁচলায় দেখাচ্ছে সিপিএমের ছাত্রযুবরা

বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়েও সিপিআই(এম) এর লজ্জা যে জাগেনি সেটা গুণ্ডাগার্দি করে নিত্যদিন দেখিয়ে দিচ্ছে তাঁদের ছাত্র ও যুবরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৪ বছরের শাসনে বাংলা জুড়ে লালসন্ত্রাসের স্টিম রোলার চালিয়েছিল সিপিআই(এম)। সেই সন্ত্রাসের তালিকায় যেমন জায়গা করে নিয়েছিল গণহত্যা(Mass Killing), গণধর্ষণ, লুঠ, মারধর, শ্লীলতাহানি, বাড়িতে ভাঙচুর ও আগুন, মাঠের ফসল লুঠ, পুকুরে বিষ ঢালা তেমনি জায়গা করে নিয়েছিল সাঁইবাড়ি(Snaibari), মরিচঝাঁপি, বাণতলা, ধানতলা, সূচপুর, ছোট আঙাড়িয়া, সিঙ্গুর(Singur), নন্দীগ্রামও(Nandigram)। এখন বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়েও সেই সিপিআই(এম) এর বিন্দুমাত্র লজ্জা যে জাগেনি সেটা চূড়ান্ত গুণ্ডাগার্দি করে এখন নিত্যদিন দেখিয়ে দিচ্ছে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। আনিস খান(Anis Khan) খুনের ঘটনায় বিগত দুই দিনে সেই বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা যে ভাবে থানা থেকে পুলিশ সুপারের কার্যালয়ে যে ভাবে হামলা চালাচ্ছেন তাতেই প্রমাণিত হয়ে যাচ্ছে, সিপিএম আছে সিপিএমেই(CPIM)। সন্ত্রাস আর গুণ্ডাগার্দি ভিন্ন তাঁরা কিছুই জানেনা। এদিনও হাওড়া গ্রামীণ পুলিশ জেলার এসপির অফিসে যেভাবে লাঠি, বাঁশ, রড, ইট নিয়ে হামলা চালানোর পাশাপাশি যেভাবে খোলা রাজপথে বোমাবাজি করে গেল তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সিপিএমের গুণ্ডামি।

আনিস খান খুনের ঘটনায় বাম ছাত্রযুব সংগঠনগুলি আগে থেকেই হাওড়া গ্রামীন জেলা পুলিশের সুপারের অফিসে বিক্ষোভ দেখানোর কথা জানিয়ে দিয়েছিল। যদিও কবে সেই ঘেরাও বিক্ষোভ হবে তা জানানো হয়নি পুলিশকে। শনিবার হুট করে ডিওয়াইএফআই-এর(DYFI) রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে হাওড়া জেলার সদর মহকুমার পাঁচলা(Panchla) থানার রানীহাটি মোড় থেকে মিছিল করে পাঁচলার পানিয়াড়া(Paniyara) এলাকায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের কার্যালয়ে আসে। আর আসা মাত্রই পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল, বোমা ছুঁড়তে শুরু করে সিপিএমের ওই ছাত্রযুবরা। কার্যত মুড়ি মুড়কির মতো পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার পাশাপাশি বোতল বোমাও ছোঁড়া হয়। তাতেই বেশ কয়েকজন পুলিশকর্মী(Police) আহত হন। পাশাপাশি পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়। এক সময় পুলিশ বাধ্য হয় কাঁদানো গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রখান করতে। সেই সঙ্গে শুরু হয় ধড়পাকড় ও মৃদু লাঠিচার্জ। সেই সময়েই মীনাক্ষী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

বস্তুত আনিস খান খুনের ঘটনায় বামেরা অনেক আগে থেকেই আন্দোলন শুরু করেছে। কিন্তু আন্দোলনের নামে তাঁরা এখন রাজপথের ওপর চূড়ান্ত গুণ্ডামি শুরু করেছে। বামেরা কোনওদিন যদি আবারও বাংলার ক্ষমতায় ফেরে তাহলে তাঁদের হাত ধরে বাংলার বুকে যে আবারও লালসন্ত্রাস ফিরে আসবে সেটা কিন্তু এই গুণ্ডামিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এই কারণেই সিপিএমের এই আচরণের চূড়ান্ত নিন্দা শুরু করেছেন বাংলার বিশিষ্টজনেরা। আগামিকালই রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন রয়েছে। ঠিক তার আগে বাম ছাত্রযুবরা যে গুণ্ডামি তুলে ধরল তা দেখে আগামিকাল আর কতজন মানুষ বামেদের ভোট দেবেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কার্যত রাজ্যের রাজনৈতিক বিশারদদের অনুমান, সিপিএমের এই গুণ্ডামির জেরে এই পুরনির্বাচনে সব থেকে বেশি লাভবান হবে তৃণমূল কংগ্রেস। কেননা এদিন পুলিশ গুলি না চালিয়ে যেভাবে নিজেরা আহত হয়েও পরিস্থিতি কড়া হাতে সামাল দিয়েছে তা রীতিমত প্রশংসার যোগ্য। আর তার রেশ পড়বে তৃণমূলের বাক্সে। তুলনায় ভোট হারাবেন বামেরা। সেক্ষেত্রে কিছুটা হলেও লাভবান হতে পারে বিজেপি।

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের