নববর্ষের সকালে উপচানো ভিড় তারাপীঠে, হাসি ফুটছে ব্যবসায়ীদের

নতুন বছরের প্রথম দিনে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল তারাপীঠ মন্দিরে। সাধারণ দর্শনার্থী ও ভক্তরা এদিন মন্দিরে ভিড় করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল তারাপীঠ মন্দিরে। সাধারণ দর্শনার্থী ও ভক্তরা এদিন মন্দিরে ভিড় করেন। তারা মা-কে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে এদিন মন্দিরে আসেন তাঁরা। সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি তারা মায়ের মন্দিরে ভিড় জমিয়েছেন ব্যবসায়ীরাও। স্থানীয় ব্যবসায়ীরা বছরের প্রথম দিন শুক্রবার নতুন খাতা নিয়ে মা তারার কাছে পুজো দিয়ে হালখাতা করেন। মন্দির চত্বরে সুষ্ঠু ভাবে যাতে দর্শনার্থীরা পুজো দিতে পারে তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা রেখেছে মন্দির কর্তৃপক্ষ।

বীরভূম জেলার রামপুরহাটে তারাপীঠ মন্দিরে প্রতি অমাবস্যায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুধুমাত্র অমাবস্যাই নয়, ছুটির দিনে ও শনি-রবিবারও দর্শনার্থী ও ভক্তদের জনসমাগম লক্ষ্য করা যায় তারাপীঠ মন্দিরে। কোভিড পরিস্থিতির কারণে মন্দিরে সেই চেনা ভিড় কিছুটা কমে গিয়েছিল। সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজ্যের বড় মন্দিরগুলির মত এই মন্দিরটিও বন্ধ রাখা হয়েছিল দর্শনার্থীদের জন্য। ফলে গত দু’বছর রুটিরুজিতে টান পড়েছিল মন্দিরের পাণ্ডা, স্থানীয় ব্যবসায়ী, টোটো চালক থেকে গাড়ির চালক সকলের। এদিন মন্দিরে ভিড় দেখে হাসি ফুটেছে তাঁদের মুখেও।

অন্যদিকে নতুন বছরের প্রথমদিনে শুক্রবারই দর্শনার্থী ও ভক্তদের জন্য পুরোপুরি ভাবে খুলে দেওয়া হয়েছে হাওড়ার বেলুড় মঠ। এদিন তারাপীঠ মন্দিরের মত সেখানেও ভক্তদের ভিড় দেখা যায়। রাজ্যে কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বেলুড় মঠ। মাঝে মাঝে দর্শনার্থীদের জন্য খোলা হলেও জারি ছিল নানান বিধিনিষেধ। দর্শনার্থী ও ভক্তদের আরতি দেখা ও প্রসাদ বিতরণে নিষেধাজ্ঞা ছিল। দেশ তথা রাজ্যে কোভিড সংক্রমণ কমে যাওয়ায় নতুন বছরের প্রথম দিন থেকে বিধিনিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় বেলুড় মঠ কর্তৃপক্ষ। সেই মতো ১৪২৯ সালের প্রথম দিন অর্থাৎ শুক্রবার থেকে দর্শনার্থী ও ভক্তদের জন্য যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যহার করে নিল মঠ কর্তৃপক্ষ। মঠ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি ভক্ত ও অনুরাগীরা। ভক্তদের কথায়, নববর্ষে এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে