রাজ্যে ভোটের ডিউটিতে এসে CRPF আধিকারিকের মৃত্যুতে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ভোটের বাদ্যি বেজে গিয়েছে। ইতিমিধ্যে পশ্চিমবঙ্গে পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী। তবে  এর মধ্যেই ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। পশ্চিমবঙ্গে  বিধানসভা নির্বাচনের  ডিউটিতে এসে মৃত্যু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের। জানা গিয়েছে, রবিবার পূর্ব বর্ধমানে  ভোটের ডিউটিতে আসেন এক কোম্পানি CRPF জওয়ান। সেই দলেই ছিল মৃত সিআরপিএফ জওয়ান। তাঁর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে মৃত কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের নাম  নগেন্দ্র সিং (৫৬)। তিনি CRPF-এর সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। জানা গিয়েছে তিনি কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন আর তার পরেই তাঁর মৃত্যু হয় । যদিও কি ভাবে তাঁর মৃত্যু হয়েছে তার সঠিক কারণে  এখনও জানা যায়নি। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।  দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। সূত্রের খবর,  ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে ।  

আরও পড়ুন: ‘মা ক্যান্টিন’ থেকে কলকাতায় কত পরিমাণ খাবার বিক্রি হয়?‌ পরিসংখ্যান দিল পুরসভা

 নগেন্দ্র বিহারের বৈশালী জেলার সরাই থানা এলাকার বাসিন্দা তিনি। মৃত আধিকারিক  বিহারের জামুইয়ে CRPF-এর ২১৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। জানা গিয়েছে  ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎই অসুস্থ বোধ করেন। শারীরিক অবস্থার অবনতি হতে  শুরু করলে  নগেন্দ্রকে তাঁর রাত ন’টা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে  নিয়ে যান। সঙ্গে সঙ্গে চ্কিৎসা শুরু করলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় নগেন্দ্রর। খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদের। হঠাৎ ঘটা এই ঘটনায় গোটা  সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।  

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ী রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!