চলতি মাসেই কী আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, আশঙ্কা বঙ্গে

বার্তা এসেছে দিল্লির মৌসম ভবন থেকে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির মতো পরিস্থিতি হতে পারে চলতি সপ্তাহেই। আর তার জেরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই বর্ষা আসার আগে ও যাওয়ার পরের দুই মাস ঘূর্ণিঝড়(Cyclone) প্রবণ সময় বলে চিহ্নিত উপমহাদেশে। সেই হিসাবে বাংলায় এপ্রিল-মে ও অক্টোবর-নভেম্বর মাসকে ঘূর্ণিঝড় প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়। সেই হিসাবেই এখন বঙ্গোপসাগর(Bay of Bengal) বা ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরির বেশ সম্ভাবনা রয়েছে। আর সেই সম্ভাবনাকেই কার্যত আশঙ্কায় পরিণৎ করে বঙ্গে হাজির হল মৌসম ভবনের(Mousam Bhawan) সতর্কতা। সোমবার সাত সকালেই এই বার্তা এসেছে দিল্লির মৌসম ভবন থেকে। বঙ্গোপসাগরে নিম্নচাপ(Low Depression) তৈরির মতো পরিস্থিতি হতে পারে চলতি সপ্তাহেই। আর তার জেরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে। যদিও তার গতিমুখ কোন দিকে হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলাদেশ, বাংলা(Bengal), অন্ধ্র-ওড়িশা উপকূলেই ধাক্কা মারে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য তা আরও দক্ষিণে নেমে অন্ধ্রপ্রদেশের মধ্যভাগ বা তামিলনাড়ুতেও ধাক্কা মারে। 

দিল্লির মৌসম ভবন এদিন জানিয়েছে, এপ্রিল মাসের গোড়াতেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামিকাল দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। বৃহস্পতিবার নাগাদ সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি শক্তিশালী হবে বলেই মনে করছে মৌসম ভবন। আর তার জেরেই সম্ভাবনা থাকছে সেই শক্তিশালী নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। যদিও তা তৈরি হলেও কতটা শক্তিশালী হবে বা তার গতিপথ কোন দিকে হবে সে ব্যাপারে মৌসমভবন এখনই কিছু জানায়নি। তবে তাঁদের তরফে সতর্কবার্তা পাঠানো হয়েছে বাংলা সহ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পুডুচেরি ও তামিলনাড়ু সরকারকে। সাধারণত এপ্রিল-মে মাসে বঙ্গোপসাগরে কোন নিম্নচাপ তৈরি হলে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার তীব্র আশঙ্কা থাকে। সেই জায়গা থেকেই মৌসম ভবনের এই সতর্কতা।  

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার