ঘূর্ণিঝড়ের কোপ থেকে রক্ষা পেল দিঘা উপকূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে দিঘা উপকূলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কারণ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল  দিঘা,মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরে এই সাইক্লোনের প্রভাব অপেক্ষাকৃত বেশি পড়তে পারে। সেইজন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। তবে শুক্রবার সকাল থেকেই বদলে গেল আবহাওয়া।

বর্তমানে হাওয়ার গতি কমেছে  দিঘা এবং  মন্দারমণিতে। কিছুটা হলেও সমুদ্রের উত্তাল কমেছে। তাই দিঘার সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়।  তবে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। সমুদ্রের ধারে কাছেও যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে।  চলছে মাইকিং। হাওয়া অফিস সূত্রে খবর, বিকেলের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে দিঘা এবং মন্দারমণির আবহাওয়া।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ডানা ল্যান্ডফল করেছে পড়শি রাজ্য ওড়িশাতে। এর প্রভাব পড়েছে বাংলাতেও। বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জেলাগুলিতে। সঙ্গে সমুদ্রের গর্জন এবং  ঝোড়ো হাওয়া।   তবে শুক্রবার সকাল থেকে বদল হতে থাকে আবহাওয়া। ধীরে কমেছে বৃষ্টির পরিমাণ। এখন ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে দিঘায়। আকাশ  রয়েছে কালো। আর এই সময় দিঘার আবহাওয়া উপভোগ করতে সমুদ্রের ধারে ভিড় জমিয়েছে আমজনতা। তবে এখন দিঘায় মোতায়েন রয়েছে এনডিআরএফ টিম এবং   পরিস্থিতি দিকে লাগাতার নজর রাখছে প্রশাসন।

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা