সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরেই হয় কেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল হল বঙ্গোপসাগর। এই প্রসঙ্গে বলা বাহুল্য যে গত ২০০ বছরে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ে প্রাণ কেড়েছে বাংলার ২০ লক্ষ মানুষের। বঙ্গোপসাগরকে ঘিরে রেখেছে যে তটরেখা, সেখানে বাস করে প্রায় ৫০ কোটি মানুষ।বিশ্বের ইতিহাসে যতসব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হেনেছে, তার বেশিরভাগই হয়েছে এই বঙ্গোপসাগরে। কিন্তু কেন হয় এই প্রশ্ন যে ওঠে নি এমন নয়।

ঐতিহাসিক সুনীল অমৃত বঙ্গোপসাগর নিয়ে জানিয়েছেন, এক বিস্তীর্ণ জলরাশি, যা জানুয়ারিতে একেবারে শান্ত এবং নীল‌, আর গ্রীষ্মের বৃষ্টিতে এটির রূপ একেবারে ভিন্ন। ফুঁসতে থাকা ঘোলা জলের সমুদ্র। তখন সেই রুপটা হয়ে ওঠে অত্যন্ত ভয়ানক।

অন্যদিকে কিছু বিশেজ্ঞরা মনে করছেন, মূলত বঙ্গোপসাগরের ত্রিভুজ আকৃতি এবং ভৌগলিক অবস্থানের কারণেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সবচেয়ে বড় শিকারে পরিণত হয়ে আসছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা।

আবহাওয়াবিদদের মতে, সামুদ্রিক জলোচ্ছাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে অবতল আকৃতির অগভীর উপসাগরে। মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন এরকম জায়গায় সাগরের জলকে ঠেলতে থাকে, তখন সাগরের ফুঁসে উঠা জলরাশি চোঙা বরাবর ছুটতে থাকে।

‘ওয়েদার আন্ডারগ্রাউন্ড‌’ নামের একটি ওয়েবসাইটে বিশ্বের ৩৫টি সবচাইতে ভয়ঙ্কর মৌসুমী ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে। জানা গেছে,এই তালিকার ২৬টি ঘূর্ণিঝড়ই তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড়েই লন্ডভন্ড হয় বারবার ভারত-বাংলাদেশ। এমতাবস্থায় উপকূলের দিকে ধেয়ে আসছে আরেকটি ভয়ংকর ঘূর্ণিঝড় ‘রিমাল’। সেই হিসেবে দেখতে গেলে রিমাল পড়ছে ২৭ নং তালিকায়।

এবার বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। ২৬ই মে রাতের মধ্যেই রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রবিবার মাঝরাতে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে আবহাওয়া দফতর সতর্ক করে আসছে।সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে এর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে ঘূর্ণিঝড়ে রিমালের। একপ্রকার আতঙ্কে রয়েছে মানুষ।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে