দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকা মেতে উঠল সূর্য পুজোয়

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিরামপুর: হরিরামপুর এলাকায় সূর্য পুজোর আয়োজন করল স্থানীয়রা । এদিন সকাল থেকেই বাবুদিঘী(Babudighi) এলাকায় এই সূর্য পুজোকে কেন্দ্র করে মহিলাদের কর্মযজ্ঞের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো । এই সূর্য পূজা প্রসঙ্গে পুরোহিত প্রণব মৈত্র জানান , প্রতিবছরই এই সময় সূর্য পুজো করা হয় । মূলত পরিবারের সুখ সমৃদ্ধির জন্য মহিলারা ব্রত রাখেন ।সেই উপলক্ষে এই সূর্য পুজোর আয়োজন ।

এই সূর্য পূজাতে ব্রত পালন করতে আসা এক গৃহবধূ শম্পা সরকার (Sampa Sarkar)জানান, প্রতিবছরই ধুমধাম করে এই সূর্য পূজা করা হয় ।মূলত পরিবার ও এলাকার কল্যাণ কামনার্থে মহিলারা উপোস করে সূর্য পূজায় সামিল হন । এই পুজোকে কেন্দ্র করে ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। সারাদিন সকলের উপস্থিতির মধ্যে পুজো করে পুজোর শেষে প্রত্যেকে আনন্দে মিলিত হন। গোটা এলাকাটি ঢাকঢোল এর বাদ্যের সুরে মুখরিত হয়ে ওঠে।

অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার(Dakhin Dinajpur District) হরিরামপুর জোনের জোনাল স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে । এদিন হরিরামপুর ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েতের মোট দশটি স্কুল এই জোনাল স্পোর্টসে অংশগ্রহণ করে। এদিন এই জোনাল স্পোর্টসের শুভ সূচনা করেন হরিরামপুর ব্লকের বিডিও পবিত্রা লামা ও দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় এর পরিচালন কমিটির সভাপতি নারায়ণ সরকার । এই জোনাল স্পোর্টস মিটের অঙ্গ হিসেবে এদিন প্রথমে হরিরামপুর বাস স্ট্যান্ড থেকে একটি মশাল দৌড়ের আয়োজন করা হয় । ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা দেখতে ভিড় জমান এলাকার ক্রীড়া প্রেমী মানুষজন ।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান