Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিষেকের জন্মদিন পালনে বিশেষ কর্মসূচী দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করল দক্ষিণ দিনাজপুরের নেতৃত্বরা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করল দক্ষিণ দিনাজপুরের নেতৃত্বরা। অভিষেকের দীর্ঘায়ু কামনা করে দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন জাগ্রত বোল্লা রক্ষাকালি মাতার মন্দিরে পুজো দিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। আজ দুপুরে জেলা যুব তৃনমুল কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকারের নেতৃত্বে ওই পুজোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছাড়াও জেলা যুব কংগ্রেসের পদাধিকারিরা ও প্রচুর যুব কংগ্রেসের সদস্যরা।

আজ বোল্লা রক্ষাকালি মাতার মন্দিরে পুজো দেওয়া ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে দুঃস্থ মানুষের মধ্যে খাবার ও অনান্য সামগ্রী তুলে দেওয়ার কর্মসূচি নিয়েছে বলে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সাধারণ সম্পাদক মহেশ পারেখ এই বিষয়ে জানিয়েছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নয় এখন পুরো দেশের ভবিষ্যৎ, তাই প্রিয় দাদা সুস্থ থাকলে বাংলার সহ দেশের ভবিষ্যৎ সুস্থ থাকবে-সুরক্ষিত থাকবে। সেই কারণে আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্বরিশ সরকারের সঙ্গে সমস্ত যুব নেতৃত্ব একত্রিত হয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁর মঙ্গল কামনায় মা বোল্লা কালী মন্দিরে পুজো দেওয়া হল। আমরা যুব সমাজ দাদার সঙ্গে আছি, দাদা সুস্থ থাকুক, ভালো থাকুক এটাই মা বোল্লার কাছে প্রার্থনা করলাম সবাই মিলে।’

অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ কর্মসূচী নিয়েছিল বালুরঘাট টাউন তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীবৃন্দ। কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই জন্মদিন পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী, উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন মহিলা সভাপতি পূর্ণিমা দাস সহ অনান্য নেত্রীবৃন্দ। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনে ফোন নিয়ে নেওয়ার নির্দেশ

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল