দামোদর নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, ভাঙছে একের পর এক বাঁশের সেতু

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান ও বীরভূম: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হিরাপুর দামোদর নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।অবিরাম বর্ষণে ভেঙে পড়ল আসানসোল বাঁকুড়া জেলা সংযোগকারী অস্থায়ী সেতু। আসানসোলের হিরাপুরের দামোদর নদের(Damodar River) ওপর থাকা অস্থায়ী সেতু ভেঙে পড়ার ফলে পশ্চিম বর্ধমান জেলা ও বাঁকুড়া জেলার যোগাযোগ এই পথ বিচ্ছিন্ন হল। কমপক্ষে আরো ৪০ কিলোমিটার ঘুরে যেতে হবে বাঁকুড়া। এমনটাই দাবি যাত্রীদের। এদিকে,হাওড়ার গাইঘাটা খালের(Gaighata Cannel) জলে তলিয়ে নিখোঁজ এক বৃদ্ধ। নিখোঁজ বৃদ্ধের নাম পুষ্পন্ন সাঁতরা। বয়স ৭৬।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া বাগনান থানা(Bagnan P.S.) এলাকার কড়িয়া চকে। জানা গিয়েছে, শুক্রবার বিকেল তিনটে নাগাদ গাইঘাটা খালের ওপারে প্রতিদিনকার মত গরু আনতে গিয়েছিলেন পুষ্পন্ন বাবু। এরপর থেকেই তারা কোন খোঁজ পাওয়া যায়নি । রাতেই বাগনান থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং বাগনান থানার পুলিশ পৌঁছেছেন ।

অন্যদিকে,অতি ভারী বৃষ্টিতে জল ছাড়া শুরু করলো ডিভিসি। ডিভিসির দুই জলধার থেকেই জল ছাড়া শুরু হয়েছে । জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে । শনিবার ৪৮০০০ কিউসেক জল ছাড়া হয় । মাইথন জলাধার থেকে ১২০০০ কিউসেক জল ছাড়া হয় । পাঞ্চেত জলাধার থেকে ৩৬০০০ কিউসেক জল ছাড়া হয় । অপরদিকে,জলের তোড়ে ভেঙেছে ফেরিঘাট । ইলামবাজার(Ilambazar) ব্লকের জয়দেব কেন্দুলী ফেরিঘাট ভেঙ্গে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের সীমা নেই । এরফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে । বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই জলপথ হয়ে যাতায়াত করেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। এই ফেরিঘাট ভেঙ্গে যাওয়ার জন্য এই মুহূর্তে প্রশাসন কোনও বিকল্প ব্যবস্থা করতে পারেনি । জয়দেব কেন্দুলি ফেরিঘাটের(Kenduli Ferighat) উপর দিয়ে বিপদসীমার ওপরে জল বইছে ।

জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়ি থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে যাতে করে কোনও সাধারণ মানুষ যানবাহন নিয়ে বিপদে না পড়েন ।লাগামছাড়া বৃষ্টির জেরে বীরভূম জেলার ইলামবাজারের মহিষপুরের কাছে কোপাই নদী(Kopai River) অস্থায়ী ব্রীজের উপর দিয়ে যাচ্ছিল মুরগি বোঝাই একটি চার চাকা গাড়ি । গাড়িটি অস্থায়ী বীজের উপর চাপা মাত্রই মাটিতে নামে ধস । তার জেরেই গাড়িটি পড়ে যায় ক্যানেলে । যদিও এ যাত্রায় গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন গাড়ি গাড়িতে থাকা ড্রাইভার এবং খালাসি ।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?