বিদ্যুৎ পরিষেবায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের, দাঁতনে নতুন সাবস্টেশনের জন্য বরাদ্দ ১০ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: সুবর্ণরেখা নদী তীরবর্তী জনপদের মানুষের বহুদিনের ভোগান্তির অবসান ঘটতে চলেছে। দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা না থাকায় যাঁরা সমস্যায় ভুগছিলেন, তাঁদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে নতুন এক বিদ্যুৎ প্রকল্প। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা এতদিন ঘন ঘন লোডশেডিং ও ভোল্টেজ ওঠানামার সমস্যায় জর্জরিত ছিল। অবশেষে সেই ছবিটাই বদলাতে উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন।

দাঁতনের পুঞ্জা এলাকায় শুরু হয়েছে একটি আধুনিক বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণের কাজ। রাজ্য সরকারের আর্থিক বরাদ্দে প্রায় ৯ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠতে চলেছে এই অত্যাধুনিক পরিকাঠামো। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দফতরের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ফলে এলাকায় বিদ্যুৎ পরিষেবার মান যে অনেকটাই উন্নত হবে, সে বিষয়ে আশাবাদী সাধারণ মানুষ।

আরও পড়ুন: পাতালপথে আর নামবে না আঁধার, কেমন ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেট্রো?

প্রশাসনের দাবি, সবর্ণরেখা নদী-সংলগ্ন একাধিক গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট একটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। নতুন সাবস্টেশন চালু হলে সেই সমস্যা অনেকটাই মিটবে। ১২.৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই সাবস্টেশনটি বেলদা ডিভিশনের আওতায় পরিচালিত হবে। এর ফলে দাঁতন এক নম্বর ব্লকের পাশাপাশি দাঁতন দু’নম্বর ব্লক ও নারায়ণগড় ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকাও উপকৃত হবে।

এ ছাড়া প্রশাসন জানিয়েছে, অন্যান্য বিদ্যুৎ সাবস্টেশনের ওপর চাপ কমানোর লক্ষ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে, নতুন এই প্রকল্প চালু হলে কৃষি, শিক্ষা, ছোট শিল্প ও গৃহস্থালির কাজে বিদ্যুৎ নির্ভরতা অনেক বেশি সহজ ও নির্ভরযোগ্য হবে বলে মনে করা হচ্ছে। এলাকার মানুষ নতুন বিদ্যুৎ সাবস্টেশনকে উন্নয়নের এক বড় পদক্ষেপ হিসেবেই দেখছেন।

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

বড় বিপাকে পরিচালক সঞ্জয় লীলা বনশালি, দায়ের হতে পারে এফআইআর

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, পদ্ম পুরস্কার গ্রহণের ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন অলকা

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত