১৪৫ বছরের ইতিহাসে প্রথম, টয় ট্রেনে মহিলা টিটি গোর্খা কন্যা সরিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ জলপাইগুড়ি: টয় ট্রেনে এই প্রথমবার মহিলা টিটি নিযুক্ত করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। প্রথম মহিলা টিটি হলেন সরিতা ইয়োলমো। তিনি গোর্খা কন্যা। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত হেরিটেজ টয় ট্রেনের সিনিয়ার সিটিসি’র দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।সরিতা ইয়োলমো জন্মেছেন দার্জিলিংয়ের সোনাদায়। এনজিপি স্টেশনে সিটিসি হিসেবে এর আগে বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি। কর্মসূত্রে সরিতা এখন থাকেন শিলিগুড়ির দাগাপুরের পঞ্চনই এলাকায়।

সরিতা গুয়াহাটি- বেঙ্গালুরু এক্সপ্রেস ,অমৃত ভারত এক্সপ্রেস এর মত ট্রেনে ডিউটি করেছেন। তালিকায় টয় ট্রেনের নাম জুড়বে তা তিনি নিজেও ভাবেননি। রেল কর্তৃপক্ষর অভিজ্ঞতা বলছে, টিটির দায়িত্বে সচরাচর মহিলারা যোগ দিতে চান না ।কারণ এই পেশায় থাক বা খাওয়ার ঠিক ঠিকানা ঠিকমতো থাকে না ।কিন্তু এই পেশাতেই নাম লিখিয়েছেন সরিতা। টয় ট্রেনের ইতিহাসে ১৪৫ বছরে এই প্রথম মহিলা টি টি হিসেবে নাম লেখালেন তিনি। টিকিট কালেক্টর হিসেবে ট্রেনে ঘোরার অভিজ্ঞতা তাঁর আগেই হয়েছে।

টিকিট কালেক্টর হিসেবে টয়ট্রেনে ঘোরার অভিজ্ঞতা তার যেমন হয়েছে দূরপাল্লার ট্রেনেও ডিউটি করেছেন তিনি। তবে হেরিটেজ ট্রেনে এই প্রথম তাঁর এই দায়িত্ব। শতাব্দী প্রাচীন হেরিটেজ টয় ট্রেন কে পুনরুজ্জীবিত করা এবং আয়ের রেকর্ড বাড়ানো সহ মোটের ওপর বছরভর ভালোই কেটেছে টয় ট্রেনের ব্যবসা। পাহাড়ে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণকে আরো ভালোভাবে নতুন পরিষেবা দিয়ে নিয়ে আসা হচ্ছে। দার্জিলিং – হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, “এর আগে মহিলা টিকিট কালেক্টর থাকার রেকর্ড ছিল না। এবার সেটা হল শরীরটার কৃতিত্ব অনুপ্রেরণা যোগাবে অন্যদের।”

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ