চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দার্জিলিংয়ের মাটিতে টয় ট্রেনে চেপে বিয়ে করার স্বপ্ন এবার হাতের মুঠোয়!

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিং হিমালয়ান রেল ১৪৪ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক ছুঁয়েছে। পর্যটক আকর্ষণ আরও বাড়াতে ডিএইচআর নতুন উদ্যোগ নিয়েছে। এবার ট্রেনের মধ্যেই বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের সুবিধা থাকবে। চার্টার্ড ট্রেন ভাড়া করে প্যান্ট্রি থেকে খাবারও সরবরাহ করা হবে। এছাড়াও, গরমের ছুটির আগে চারটি নতুন জয়রাইড পরিষেবা চালু করা হবে। নিউ জলপাইগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত বেসরকারি উদ্যোগে হেরিটেজ টয়ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, “করোনার পর টয়ট্রেনকে নতুনভাবে তুলে ধরার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরিষেবা স্বাভাবিক রাখতে পাহাড়ে আরও সহযোগিতা প্রয়োজন।” ঐতিহ্যবাহী টয়ট্রেন সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে পাহাড়ি পর্যটনকে নতুন মাত্রা দিয়েছে। ২০২৫ সালে ডিএইচআরের আয় দাঁড়িয়েছে ২৪.৬ কোটি টাকা, যা ২০২৪ সালের ২১.২ কোটি টাকার তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে টয়ট্রেনের সেবা নিয়েছিল ১ লক্ষ ৭৪ হাজার পর্যটক, যা ২০২৫ সালে বেড়ে ২ লক্ষ ১০ হাজার ছাড়িয়েছে। এই সাফল্যে পর্যটন ব্যবসায়ী, হোটেল মালিক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ডিএইচআরের কর্মকর্তারা জানিয়েছেন, টয়ট্রেনের নতুন ব্র্যান্ডিং ও আকর্ষণীয় পরিষেবার ফলেই এই সাফল্য এসেছে।হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, “করোনার পর টয়ট্রেনকে নতুনভাবে তুলে ধরার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরিষেবা স্বাভাবিক রাখতে পাহাড়ে আরও সহযোগিতা প্রয়োজন।”

দার্জিলিং হিমালয়ান রেলকে কেন্দ্র করে পর্যটন ও স্থানীয় অর্থনীতির উজ্জীবন একবারে নজর কাড়ছে, এবং টয়ট্রেনের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ