ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতাল থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পরই সন্দেহ তৈরি হয় পরিবারের। কয়েকটি ট্যাবলেট নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ এমনকি তা থেকে দুর্গন্ধও বেরোচ্ছিল। এই অভিযোগকে কেন্দ্র করে আজ শনিবার উত্তেজনা ছড়াল নদিয়ার শান্তিপুর হাসপাতালে। পরিস্থিতির জেরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের ভিতরে থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকান।

জানা গিয়েছে, দিন দু’য়েক আগে নিজের শিশুকন্যাকে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে নিয়ে এসেছিলেন চন্দনা সাহা নামে এক গৃহবধূ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, হাসপাতাল চত্বরের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকেই প্রয়োজনীয় ওষুধ কেনেন তিনি। পরে বাড়িতে গিয়ে ওষুধের একটি পাতা খোলার পর কয়েকটি ট্যাবলেটের অবস্থা দেখে সন্দেহ হয় বলে দাবি পরিবারের। অভিযোগ, ট্যাবলেটগুলির মধ্যে কয়েকটি নষ্ট ছিল। সেগুলি ভাঙলে স্বাভাবিক রঙ ও আকার দেখা যাচ্ছিল না। পাশাপাশি ওষুধ থেকে দুর্গন্ধও বেরোচ্ছিল বলে দাবি রোগীর পরিবারের। এরপরই বিষয়টি স্থানীয়দের নজরে আসে। অভিযোগ ছড়িয়ে পড়তেই শনিবার হাসপাতালে জড়ো হন ক্ষুব্ধ এলাকাবাসীরা। অভিযোগের ভিত্তিতে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটি বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডলও। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখার কথা জানান।

আরও পড়ুন: রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

অন্যদিকে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। তবে দোকানে কর্মরত কর্মীদের দাবি, হাসপাতাল সুপার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে দোকান বন্ধ রাখার বিষয়ে কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতেই আপাতত দোকান বন্ধ রাখা হয়েছে বলে তাঁদের বক্তব্য। ওষুধগুলি সত্যিই মেয়াদ উত্তীর্ণ ছিল কি না, নাকি অন্য কোনও কারণে সেগুলির গুণগত মানে সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখার পরই বিষয়টি স্পষ্ট হবে।

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান