কন্যাসন্তান জন্ম দেওয়ায় অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। অভিযোগ তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, এলাকায়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম-পঞ্চায়েতের বাগমারি গ্রামের ২৪ বছরের রুকসেবা খাতুনের সঙ্গে বিয়ে হয় বরুই গ্রাম পঞ্চায়েতের পাঁচলা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের। তাঁদের ২ বছরের কন্যাসন্তান রয়েছে। অভিযোগ কন্যা সন্তান প্রসবের পর থেকেই তীব্র অত্যাচার চালাতে থাকে রুকসেবা খাতুনের ওপর। নির্যাতন চালাতে থাকেন তাঁরা। গ্রামের মোড়ল মাতব্বর থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা গ্রামে সালিসিও বসায়। জরিমানা করে বড় শাস্তির হুমকিও দেওয়া হয়। কিন্তু তবুও বাঁচানো যায় নি রুকসেবাকে।

সকালে ফোন করে নিজের মেয়েকে পান নি বাবা রেজাউল আলি। চিন্তায় মেয়ের বাড়িতে ছুটে গেলে দেখেন তাঁর ঝুলন্ত মৃতদেহ। শোকার্ত অবস্থাতেই পরে তিনি থানায় ছুটে যান। অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। পলাতক রুকসেবার স্বামী, শ্বশুর-শাশুড়ি, ভাসুর-জা।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’