বাঁকুড়ায় জঙ্গল থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

এক যুবক ও এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার দুপুরে বাঁকুড়া জেলার ঝাঁটিপাহাড়ি গ্রাম লাগোয়া বেড়াথোলের জঙ্গল থেকে তাঁদের দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক যুবক ও এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার দুপুরে বাঁকুড়া জেলার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি গ্রাম লাগোয়া বেড়াথোলের জঙ্গল থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মৃতদের নাম বাপ্পা বাউরি। ২০ বছর বয়স তাঁর। মৃত কিশোরীর নাম বর্ষা বাউরি। ১৭ বছর বয়স তার। রবিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা বেড়াথোলের জঙ্গলের মধ্যে গাছে তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান। এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। খবর প্রকাশ্যে আসতে স্থানীয়রা ওই জঙ্গলে ভিড় করেন। খবর দেওয়া পুলিশকে। ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান প্রেমঘটিত কারণে ওই যুগল আত্মঘাতী হয়েছেন।

স্থানীয়রা জানান, বাপ্পা এবং বর্ষা বাউরি দু’জনেরই বাড়ি ঝাঁটিপাহাড়ির আনন্দবাজার এলাকায়। যুবক বাপ্পা পেশায় শ্রমিকের কাজ করে। মৃত ওই কিশোরী স্থানীয় ঝাঁটিপাহাড়ি হাই স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত। কিশোরীর পরিবারের তরফে জানানো হয়, রবিবার সকালে বর্ষা অন্যান্য দিনের মতো টিউশন পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। টিউশন পড়ে বাড়ি ফিরে আসে সে। এর পর সকাল ১০টা নাগাদ গামছা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে পাড়ায় অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে দুপুর ১২ টা নাগাদ পুলিশের মাধ্যমে বর্ষার মৃত্যু সংবাদ বাড়িতে আসে। বাপ্পা এবং বর্ষার মৃত্যুতে শোকের ছায়া দুই পরিবারে।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?