মৃত্যুর পর চারদিন কাটলেও পড়শি দেশ ফেরায়নি বাবুলকে, ছেলের দেহ ফিরে পাওয়ার আশায় দিন গুনছে পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: চার মাস আগে কাকদ্বীপের বাসিন্দা বাবুল দাস গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। মা মঙ্গলচণ্ডী নামে একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গিয়েছিলেন। এরপর তাঁর পরিবার খবর পায় যে আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করার অভিযোগে বাবুল এবং তাঁর সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। তারপর থেকে পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি। 

কাকদ্বীপ বিধানসভা এলাকার হারুর পয়েন্ট উপকূলীয় পুলিশ স্টেশনের অন্তর্গত পশ্চিম গঙ্গাধরপুরের বাসিন্দা বাবুল দাসের বাড়িতে এক সন্তান রয়েছে। সে আশা করে রয়েছে বাবা আসবে। বাস্তব সত্য তো সে জানেই না।  শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ২৬ বছর বয়সী বাবুল তাঁর পরিবারে আর্থিক স্থিতিশীলতা আনতে সমুদ্রে পাড়ি জমান। কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি। দিন তিনেক আগে, পরিবারকে জানানো হয় যে বাবুল বাংলাদেশের এক কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তারপর থেকে, পরিবার বাড়ির মানুষটির মৃতদেহের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে।

তাঁর পরিবার সূত্রে খবর, বাবুল চিলেন মূক ও বধির। পরিবারের অভিযোগ বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হয়েছে বিশেষভাবে সক্ষম মানুষটিকে। মৃত্যুর খবর আসার পর চার দিন কেটে গিয়েছে। তারপরেও বাবুলের নিষ্প্রাণ দেহ বাড়ি ফেরেনি। পরিবার বারবার জেলে সমিতি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। সকলেই তাঁদের আশ্বস্ত করেছে যে বাংলাদেশে ময়নাতদন্তের পরে দেহ বাড়ি ফিরছে। কিন্তু আশ্বাসও এই পর্যন্তই। এখন ঘরের ছেলের নিথর শরীর হাতে পাওয়ার আশায় দিন গুনছেন বাবুল দাসের পরিবার। 

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড