চা বাগানে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার, রহস্য মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে চা বাগানের রাস্তার ধারে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। শুক্রবার সকালে স্থানীয়রা চা বাগান যাওয়ার রাস্তার পাশে এক চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখেন। প্রথম অনুমান অনুযায়ী, সম্ভবত কোনো গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। তারা মৃত চিতাবাঘটির দেহ উদ্ধার করে নিয়ে যায়। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে চিতাবাঘটির মৃত্যু হয়েছে তা নির্ধারণ করতে ময়নাতদন্ত প্রয়োজন। ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।স্থানীয়দের মধ্যে এই ঘটনায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বনকর্মীরা স্থানীয়দের সচেতন থাকার নির্দেশ দিয়েছেন এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়রা মনে করছেন, রাস্তার ধারে বন্যপ্রাণীর উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন দ্রুত গতিতে চলায় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মকর্তা জানিয়েছেন, তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন এবং ভবিষ্যতে চিতাবাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান