ফালাকাটায় হাতির হানায় মৃত্যু, বনকর্মীদের ঘিরে বিক্ষোভ

বনকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। বুধবার রাতে আলিপুরদুয়ারের ফালাকাটায় রাস্তায় হাঁটতে বেরিয়ে দাঁতালের আক্রমণের (Elephant Attack) মুখে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের লছমন ডাবরি এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায়। বনকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম বাবলু রহমান। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের লছমন ডাবরি এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার রাতে হাঁটতে বের হন বাড়ির বাইরে। সেই সময় পার্শ্ববর্তী কুঞ্জনগর জঙ্গল থেকে এক দাঁতাল এসে আচমকা হামলা করে বাবলুর উপর। শুঁড় দিয়ে পেঁচিয়ে তাঁর হাত ছিঁড়ে নেয় প্রাণীটি। যন্ত্রণায় চিৎকার করে ওঠে বাবলু। এরপর স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম বাবলুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হাতির আক্রমণের ফলে এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাবলুর পরিবারে। বৃহস্পতিবার ময়রাডাঙ্গা বিটের বন কর্মীরা নিহতের বাড়ি গেলে তাঁদেরকে ঘিরে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। বন দফতরের তরফে জানানো হয়েছে, যথাযথ নিয়ম মেনে বাবলুর পরিবারের সদস্যরা আবেদন করলে তাদের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি