দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরাখণ্ডে তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু বাংলার পর্বতারোহীর

নিজস্ব প্রতিনিধি: পর্বতারোহণে গিয়ে তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হল বাংলার পর্বতারোহীর। উত্তরাখণ্ডের (Uttarakhand) গিয়া বিনায়ক পাসে তুষারঝড়ের জেরে ওই পর্বতারোহীর (Mountaineer) মৃত্যু (Death) বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনা (North 24 Pgs) জেলার নিমতার আলিপুরের বাসিন্দা। ঘটনার পর শোকের ছায়া মৃতের পরিবারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত পর্বতারোহীর নাম নির্মল বিশ্বাস। উত্তর ২৪ পরগনার নিমতার আলিপুরের বাসিন্দা তিনি। নির্মল বিশ্বাস ট্রাভেল এজেন্টের কাজ করতেন। ট্রাভেল এজেন্ট হিসাবে কাজ করাকালীন তাঁর পর্বতারোহনের প্রতি আগ্রহ তৈরি হয়। গত চার বছর ধরে তিনি পর্বতারোহণ করছেন বিভিন্ন জায়গায়। চলতি বছরে গত ১১ অক্টোবর বাড়ি থেকে বেরোন নির্মল বাবু। এ বারের লক্ষ্য ছিল উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাস। গিয়া বিনায়ক পাসে পৌঁছনোর পর গত ১৯ অক্টোবর প্রবল তুষারঝড় শুরু হয়। আর সেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় নির্মল বিশ্বাসের। শুক্রবার ফোনে নির্মলের মৃত্যু সংবাদ এসে পৌঁছয় তাঁর পরিবারে। মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবারের সদস্যরা।

দাদার মৃত্যু নিয়ে নির্মল বিশ্বাসের বোন জানান, গিয়া বিনায়ক পাসে যাওয়ার পর কয়েকদিন ধরে দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলাম না। ভেবেছিলাম নেটওয়ার্কের সম্নস্যার কারণে এটা হচ্ছে। কিন্তু শুক্রবার বাড়িতে ফোন আসে, যে দাদার মৃত্যু হয়েছে দুর্ঘটনার ফলে। এই খবর মেনে নিতে পারছি না। আলোর উৎসবের আগে পরিবারের নেমে এসেছে অন্ধকার। কী ভাবে কী হবে ভেবে কুল পাচ্ছেন না নির্মলের পরিবার। অন্যদিকে দুর্ঘটনার পর প্রশাসনের সহযোগিতায় উত্তরাখণ্ড থেকে নির্মল বিশ্বাসের দেহ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শেষবারের মতো ঘরের ছেলেকে একবার ছুঁয়ে দেখার অপেক্ষায় পরিজনরা।

Published by:

Share Link:

More Releted News:

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ