পুরুলিয়া পুলিশ লাইনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এনভিএফ কর্মীর

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে,  নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া পুলিশ লাইনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক এনভিএফ (NVF) কর্মীর।  ওই কর্মী কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে,  নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত এনভিএফ কর্মীর নাম সুশীল কিস্কু। পুরুলিয়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি। এদিন গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দেখতে পান সহকর্মীরা। তড়িঘড়ি কাছে ছুটে এসে দেখেন তাঁরা রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। দেখা যায় মাথায় গুলিবিদ্ধ হয়েছেন ওই কর্মী। প্রাথমিক তদন্তের পর অনুমান এনভিএফ কর্মীর নিজের রাইফেল থেকে গুলি চালানো হয়েছে। তবে ওই কর্মী নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন নাকি অন্য কেউ এই ঘটনার পিছনে রয়েছে, তা জনতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য গত বছর জুন মাসে দিনেদুপুরে কলকাতার পার্কসার্কাসের বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের সামনে এক পুলিশকর্মী গুলি চালান এলোপাথাড়ি। সেই গুলিতে মৃত্যু হয় এক পথচারী মহিলার। এরপর নিজের মাথায় গুলি করে নিজেকে শেষ করেন ওই পুলিশকর্মী। সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের