তীব্র দাবদাহের বলি আরও ১, দুর্গাপুরে সানস্ট্রোকে মৃত্যু হল যুবকের

প্রবল গরমের জেরে ফের মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে মঙ্গলবার সকালে আচমকা সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল গরমের জেরে ফের মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। পশ্চিম বর্ধমান জেলার পানাগড় বাজারে মঙ্গলবার সকালে আচমকা সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। ওই যুবক পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা বলে জানা গিয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কাজের সূত্রে এদিন সকালে ওই যুবক আসানসোল থেকে পানাগড় বাজারে আসেন। সেখানে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমন ঘটনা দেখে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ওই যুবককে উদ্ধার করার পাশাপাশি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটোনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে দ্রুত তাঁকে পানাগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনা নিয়ে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ বিপ্লব মণ্ডল জানান, মৃত অবস্থাতেই ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

 

অন্যদিকে রাজ্যে গরমের তীব্রতা বাড়ার জেরে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে। রবিবার পানিহাটিতে দই-চিড়ে মেলায় প্রবল গরমের জেরে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গরমের জেরে মৃত্যুর ঘটনায় রাজ্যে সরকারি স্কুলগুলির ছুটি বাড়িয়েছে নবান্ন। স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়েছে। তীব্র দাবদাহে যেভাবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে তাতে এই প্রচণ্ড গরম শিশু ও পড়ুয়াদের ক্ষেত্রেও অসুবিধার সৃষ্টি করবে। সেই কারণে রাজ্য সরকারের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত যে একদম ভুল নয় তা বলছেন অভিভাবকরাও।

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?