দরজায় রাখা মিষ্টির প্যাকেটে খুলতেই চক্ষু চড়কগাছ, অল্পের জন্য রক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: ধরুন একদিন সকালে উঠে দেখলেন ঘরের বাইরে একটি মিষ্টির প্যাকেট রাখা। তারপর প্যাকেটটা খুলতেই দেখলেন ওর মধ্যে দুটো তাজা বোমা। কেমন হবে ব্যাপারটা? এমনটাই হয়েছে। ঘটনা দেগঙ্গার চৌরাশিয়া গ্রামের।

সকালবেলা ঘুম ভেঙে ঘরের দরজা খুলতেই মিষ্টির প্যাকেট দেখতে পান চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের মা। কে মিষ্টির প্যাকেট রেখে গেল, কেনই বা রেখে গেল- এসব সন্দেহ নিয়েই তিনি ডাকেন ছেলেকে। বাপ্পা এসে মিষ্টির প্যাকেটটি খুলতেই দেখা যায় তার মধ্যে রাখা আছে দু’টি বোমা। এই ঘটনা জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পঞ্চায়েত প্রধানকে ভয় দেখাতে বা হুঁশিয়ারি দিতেই এ ভাবে বোমা রেখে যাওয়া হয়েছে বলে দাবি পরিবারের লোকজনের। বোমা রয়েছে দেখে নিজেরা আর হাত দেওয়ার সাহস করেননি পঞ্চায়েত প্রধানের পরিবার। তাঁরাই খবর দেন দেগঙ্গা থানায়। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।

পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের কথায়,  ‘আমাকে মা ডাকতেই বাইরে এসে দেখি একটি মিষ্টির বাক্সে বোমা রেখে দেওয়া হয়েছে। একটি লাঠি দিয়ে প্যাকেটটি দূরে সরিয়ে দিই। এর পর পুলিশকে খবর দিলে তারা এসে বোমাগুলি উদ্ধার করে।’ তিনি বুঝতে পারছেন না কে বা কারা এমন করেছে। বাপ্পা মণ্ডলের দাবি, পুলিশই খুঁজে বের করুক কে বা কারা এমন করেছে। এই ঘটনায় হঠাৎই আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের