মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে দুর্ঘটনা, নিহত তৃণমূল নেতার স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের মহাকুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা । বিহারের সাসারামের কাছে  দুর্ঘটনায় প্রাণ হারালেন দেগঙ্গার তৃণমূল নেতার স্ত্রী ও তাঁর এক আত্মীয়। সেইসঙ্গে জখম হয়েছেন আটজন । তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকায় আসতেই  নেমে এসেছে শোকের ছায়া। 

নিহত দুই মহিলা হলেন- লক্ষ্মী চক্রবর্তী (৪০) ও জিতু দাস (৩৮) । তারা দুজনেই উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল গ্ৰামের বাসিন্দা । স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে তৃণমূল নেতা ঊজ্জ্বল দাস, তাঁর স্ত্রী জিতু দাসরা গাড়ি নিয়ে যান মহাকুম্ভে । পূর্ণস্নান করে ফেরার পথে বুধবার ভোরে বিহারের সাসারামের কাছে  দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি । আর তাতেই ঘটনাস্থলে প্রাণ হারান দুই মহিলা । সেইসঙ্গে জখম হয়েছেন তৃণমূল নেতা ঊজ্জ্বল  দাস সহ তাঁর পরিবারের আটজন । 

এই প্রসঙ্গে দেগঙ্গা পঞ্চায়েতের এক  সদস্য জানিয়েছেন, ‘ কয়েকদিন আগেই ১০  জনকে সঙ্গে নিয়ে  কুম্ভে যান তৃণমূল নেতা ঊজ্জ্বল দাস। সেখান থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে । । ঊজ্জ্বল ও রঞ্জন দাসের অবস্থা আশঙ্কাজনক।’ বলা বাহুল্য, কিছুদিন আগেই মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান পুরুলিয়ার টামনা থানা এলাকার গোপ্লাডি গ্রামের তিন  বাসিন্দা । এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল একই ঘটনা ।

উল্লেখ্য, ১৪৪ বছর পর এসেছে পূর্ণ যোগ । তাই   দেশের পাশাপাশি বাংলার নানা প্রান্ত থেকে কুম্ভে যাওয়ার হিড়িক চলছেই। প্রতিদিন প্রয়াগরাজে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। এই আবহে  কিছুদিন আগেই কুম্ভে ঘটে পদপিষ্টের ঘটনা । শুধু তাই নয় একাধিক বার তাঁবুতে লেগেছে আগুন । মেলার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । আর  এবার মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার একের পর এক  বাসিন্দা । 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন