পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

বিশেষ করে, হুগলিতেই ৫২০ জন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যা কিনা আরও চিন্তা বাড়াচ্ছে জেলা স্বাস্থ্য দফতরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। জল জমতে না দেওয়া, খাবারের খোসার উপর জল জমতে না দেওয়া, জলের ট্যাঙ্কি খোলা না রাখা, রাস্তাঘাট পরিষ্কার রাখা-সহ একাধিক সতর্কতামূলক বার্তা দিয়েছে রাজ্য সরকার। তবুও ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলেছে। রাজ্যে একাধিক জেলাকে হটস্পট করা হয়েছে। বিশেষ করে, হুগলিতেই ৫২০ জন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যা কিনা আরও চিন্তা বাড়াচ্ছে জেলা স্বাস্থ্য দফতরের। জানা গিয়েছে, হুগলির পোলবা ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতে সবচেয়ে খারাপ অবস্থা।

ওই গ্রামে ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত। কিন্তু গ্রাম বাসীদের মতে এই সখ্যাটা আরও বাড়তে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মহানাদ গ্রামে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে।যাদের জ্বর কমছে না তাদের রক্ত পরীক্ষা করানো হচ্ছে। ডেঙ্গুর উপসর্গ থাকলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি দেখাশোনার জন্যে পোলবা-দাদপুর ব্লকের বিডিও সহ আধিকারিকরা মহানাদে গিয়েছেন। আজ ড্রোন উড়িয়ে ডেঙ্গু মশার লার্ভার খোঁজে সার্ভে করা হবে। এলাকায় জল জঙ্গল পরিষ্কার করতে বলা হয়েছে।

এই বিষয়ে বিডিও সুব্রত দাস জানিয়েছেন, ‘মহানাদ গ্রাম পঞ্চায়েতের আরমালা ও নগরপাড়া এই দুটি গ্রামেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা গিয়েছে। পোলবা ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই গ্রামগুলিতে ড্রোন উড়িয়ে কীটনাশক ছড়ানো হয়েছে। আমরা সতর্ক আছি, বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। স্কুলগুলিতে শিবির পাড়া বৈঠক করা হচ্ছে। ডেঙ্গু যাতে মহামারির আকার ধারণ না করে সেই কারণে মানুষকে সচেতন করা হচ্ছে। জল কোথাও জমিয়ে রাখা যাবে না। যেখানে আমরা পৌঁছতে পারছি না সেখানে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়ানো হচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় সচেষ্ট আছে প্রশাসন।’

এই বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, ‘ডেঙ্গু রোধে আমাদের সরকার যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, রাজ্যে যত সংখ্যক ডেঙ্গু আক্রান্ত তাই যেন সকলের কাছে বলা হয়। বিগত সরকারের মতো যেন কমিয়ে না বলা হয়। গ্রাম্য এলাকায় এখনও ৩৬৩ জন ডেঙ্গু আক্রান্ত। ২৪৩ জন শহুরে এলাকায় ডেঙ্গু আক্রান্ত। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, বাড়ি ঘর রাস্তাঘাট পরিশাক রাখুন। পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার।’

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য