ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়েছিলেন ঝাড়খণ্ডের দুই প্রশিক্ষক। কিন্তু আর দেশে ফিরতে পারলেন না। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনেরই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়েছিলেন ঝাড়খণ্ডের দুই প্রশিক্ষক। কিন্তু আর দেশে ফিরতে পারলেন না। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনেরই। এই সপ্তাহেই তাঁদের দেহ ভারতে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ঝাড়খণ্ডের এক প্রশাসনিক কর্মকর্তা। জানা গিয়েছে, নিহতদের মধ্যে প্রথমজনের নাম রাজা কুমার (২৪), তাঁর বাড়ি রাঁচিতে এবং অন্যজনের নাম বিনয় কুমার রায় (২৫)। তাঁরা দুজনেই ভিয়েতনামের আদিযোগ অ্যাকাডেমিতে যোগ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ওই সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে, গত ২৫ সেপ্টেম্বর ভিয়েতনামের দা লাটে এলাকায়। ঘটনার সময়ে তাঁরা বাইকে চেপে দ্রুত গতিতে ছিলেন। তখনই তাঁদের বাইকের পেছনে ধাক্কা দেয় বেপরোয়া গতিতে থাকা এক চার চাকার গাড়ি। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে যান তাঁরা এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়। তাঁদের মৃত্যুতে কান্নায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে তাঁদের পরিবার। এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাজা কুমারের বাবা উমেশ ভার্মা জানিয়েছেন, ‘আমার ছেলেই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। বিদেশ থেকে ও আমাদের টাকা পাঠাত। গত তিন মাস আগেই রাঁচিতে এসেছিল ছেলে। কিন্তু দুর্ঘটনার প্রায় পাঁচ দিন কেটে গিয়েছে। ছেলের দেহ এখনও ভিয়েতনামে পড়ে রয়েছে। আমরা সরকারের কাছে ওঁর দেহ যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরিয়ে আনার জন্যে অনুরোধ করছি। ভারতে ওঁর দেহ ফিরিয়ে আনার জন্যে অনেক টাকার প্রয়োজন। যা বহন করার ক্ষমতা আমাদের নেই। তাই সরকারের কাছে আমরা আর্থিক সহায়তার জন্যে আবেদন জানিয়েছি।’

অন্যদিকে জামশেদপুরের শাস্ত্রী নগরের বাসিন্দা বিনয় কুমার রায়ের বাবা রমেশ রায় জানিয়েছেন, তাঁর ছেলে দুই বছর আগে ভিয়েতনামে গিয়েছিল। ছেলের মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় রয়েছেন তাঁরা। ইতিমধ্যেই বিনয়ের বন্ধুরা এবং ভিয়েতনামে বসবাসকারী ভারতীয়রা তাঁদের মরদেহগুলি ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ২০ লক্ষ টাকা সংগ্রহ করেছেন। ভারতীয় দূতাবাসকে সমস্ত আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁরা। এদিকে এই ঘটনায় ঝাড়খণ্ড সরকার মৃতদেহগুলি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। আর মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। 

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট