দুয়ারে শীত, রাজ্য জুড়ে চোখ রাঙাচ্ছে  ডেঙ্গি, বাড়ছে আক্রান্তের সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে শীত। আর এই শীত আসতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বর্তমানে মুর্শিদাবাদে  ডেঙ্গিতে  আক্রান্ত হয়েছেন  ২৯ জন রোগী। তাদেরকে ভর্তি করা হয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চলছে চিকিৎসা। জানা গিয়েছে, আক্রান্ত রোগীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

গত  ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদে  দু’জন ডেঙ্গিতে  আক্রান্ত হয়েছেন। পাশাপাশি  একজন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে হাসপাতালের অধ্যক্ষ জানিয়েছেন, ‘বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।‘

উল্লেখ্য, বর্ষা বিদায় নিয়েছে, এক মাস হতে চলল।  কিন্তু এখনও বিরাম নেই ডেঙ্গির। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুসারে, গত ৪ নভেম্বর পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২২৭ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ এসেছে ১৮ হাজার ১৩৩ জনের এবং বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৫ হাজার ৯৪ জনের। আর তাতেই বাড়ছে চিন্তা। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি জেলা শাসকদের ডেঙ্গি নিয়ে সতর্ক করেছে। পাশাপাশি আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা