শ্মশান কালী মন্দিরে স্বামী দাঁড়িয়ে থেকে নিজের স্ত্রীর সঙ্গে বিয়ে দিলেন প্রেমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ধানতলা: ১২ বছরের দাম্পত্য জীবন থেকে বেরিয়ে নিজের স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে দাঁড়িয়ে থেকে বিবাহ দিলেন এক সিভিক ভলান্টিয়ার। নদীয়া জেলার ধানতলা থানা(Dhantala P.S.) এলাকার আরংঘাটা শ্মশান কালী মন্দিরে নিজের স্ত্রীকে দাঁড়িয়ে থেকে প্রেমিকের হাত দিয়ে তার সিঁথিতে সিঁদুর দান করালেন প্রাক্তন স্বামী। শুধু তাই নয় যখন এই বিবাহ পর্ব মন্দিরে চলছিল তখন সেটা সমাজ মাধ্যমে লাইভ করে দেখান সিভিক ভলেন্টিয়ার(Civic Volenteer)। ১২ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ওই সিভিক ভলান্টিয়ার জানতে পারে তার স্ত্রীর এক অন্য পুরুষের সঙ্গে প্রেম রয়েছে। এই বিষয়টি জানার পর স্ত্রী তার স্বামী সিভিক ভলান্টিয়ারের কাছে কোন কিছু গোপন করেননি।

শুধু তাই নয়, এই বিষয়টি জানার পর তার স্বামী ও তার সাথে খারাপ ব্যবহার করেননি। এমন কি চটে যাননি। নিজের স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় তোর গোল ফুটে যায় নদিয়া জেলার ধানতলা এলাকায়। অনেকেই এই ঘটনার সঙ্গে জনপ্রিয় একটি হিন্দি সিনেমার মিল দেখছেন। যেখানে স্বামীর মধ্যস্থতায় শ্রীস সঙ্গে তার প্রেমিকের মিলন দেখানো হয়েছিল পর্দায়। জানা গেছে, ধানতলা থানা এলাকার বাসিন্দা হিরন্ময় সমাদ্দারের(Hiranmay Samaddar) বিয়ে হয়েছিল ২০১৪ সালে। তার স্ত্রীর নাম সুপ্রিয়া সমাদ্দার(Supriya Samaddar)।

তারা নাকাশিপাড়া থানায়(Nakashipara P.S.) এলাকার বাসিন্দা। হিরন্ময় রানাঘাট পুলিশ জেলার(Ranagaht Police District) কল্যাণী হেডকোয়ার্টারের সিভিক ভলান্টিয়ার। পেশাগত কারণে বাড়িতে থাকতেন না খুব একটা। অন্যদিকে তাদের গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই সিভিক ভলান্টিয়ারের স্ত্রী। সম্প্রতি স্ত্রীর মোবাইল থেকে ওই সম্পর্কের বিষয়ে জানতে পারেন সিভিক ভলান্টিয়ার। তার স্ত্রী ও জানান, ওই যুবককে তিনি ভালবাসেন। হিরন্ময় স্ত্রীর ইচ্ছেকে সম্মান জানিয়ে তার ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করতে বলেন। আরংঘাটা শ্মশান কালী মন্দিরের নিচে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে তার প্রেমিকার বিয়ে দেন। সেই বিয়ের মুহূর্ত তিনি সমাজের মাধ্যমে লাইক করেন। সেই ভিডিওতে দেখা যায় মন্দিরের স্বামীর সামনে প্রেমিকের সঙ্গে বিয়ে করছেন স্ত্রী । প্রেমিক স্বামীর সামনেই তার স্ত্রীর মাথায় সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন।

সমাজ মাধ্যমে লাইক করার সময় হিরণ্ময়কে বলতে শোনা যায় ‘এই দেখুন এটা হচ্ছে আমার স্ত্রী সুপ্রিয়া সমাদ্দার। আমি নিজে দাঁড়িয়ে থেকে তার প্রেমিক টোটন কুন্ডুর(Toton Kundu) সঙ্গে বিয়ে দিলাম। আজ থেকে সুপ্রিয়া টোটন কুন্ডুর স্ত্রী হল।’জানা গেছে হিরন্ময়ের দুই সন্তান। এক সন্তানের থ্যালাসেমিয়া আছে। হিরন্ময়ের বিশ্বাস হিন্দি ছবি ‘হাম দিল দে চুকে সনম’ মত তার স্ত্রী সুপ্রিয়াদেবী একদিন তার কাছে আবার ফিরে আসবেন। বাকিটা তিনি ছেড়ে দিয়েছেন উপরওয়ালার ওপর। স্বামীর এহেন পদক্ষেপ থেকে সমাজ মাধ্যমে সকলেই ‘স্যালুট’ জানিয়েছেন ওই সিভিক ভলান্টিয়ারকে।

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা