জীবিত মানুষের নাম ভোটার তালিকায় ‘ডিলিট’ লিস্টে, চাঞ্চল্য মুর্শিদাবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। দাবি উঠেছে, জীবিত এক মহিলাকে ভোটার তালিকায় মৃত দেখিয়ে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সুতি ২ নম্বর ব্লকের দিহিগ্রাম এলাকায়।

জগতাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯২ নম্বর বুথের ভোটার ৩৩ বছর বয়সী আয়েশা খাতুন জানতে পারেন, সংশোধিত তালিকায় তাঁর নাম ‘ডিলিট’ দেখানো হয়েছে। বিষয়টি বুঝতে পেরে তিনি সরাসরি সুতি ২ নম্বর ব্লক অফিসে গিয়ে বিডিও-র সঙ্গে দেখা করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, “আমি যদি মৃত হয়ে থাকি, তাহলে আমার ডেথ সার্টিফিকেট দিন।” তাঁর দাবি, তিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত। প্রায় এক দশক আগে তাঁর বিয়ে হয়েছে, তবুও তাঁকে মৃত দেখিয়ে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দোলে খিচুড়ি ভর্তি রান্নার কড়াই উল্টে আহত শিশু-সহ বহু পুন্যার্থী, শান্তিপুরে উত্তেজনা

ঘটনার সময় উপস্থিত ছিলেন জগতাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মইদুল ইসলাম। তিনি বলেন, জীবিত একজন ব্যক্তির নাম কীভাবে ভোটার তালিকা থেকে মুছে যায়, তা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর বক্তব্য, আয়েশা খাতুনের কাছে এসআইআর শুনানির নোটিস গিয়েছিল এবং নির্ধারিত দিনে তিনি প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছেন।

আয়েশার কথায়, তিনি মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট, ওবিসি শংসাপত্র, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এবং ২০০২ সালের ভোটার তালিকার কপি-সহ একাধিক প্রমাণপত্র জমা দিয়েছিলেন। এত নথি দেওয়ার পরও কেন তাঁর নাম বাদ গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায়। জঙ্গিপুর মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কী কারণে তাঁর নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের