বাইকারোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার

সকলেই মানছেন যে এদিন বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কেননা দুর্ঘটনার পরে এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে বা তাতে বিস্ফোরণ হলে অনেকেই হতাহত হতে পারতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি(Dhupguri) থানার ঠাকুরপাট এলাকা। সোমবার সকালে সেখানে এক বাইকারোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার ওপর উলটে যায় গ্যাস ভর্তি ট্যাঙ্কার(Tanker)। ঘটনার জেরে মুহুর্তের মধ্যে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি শিলিগুড়ি থেকে বীরপাড়া দিকে যাওয়ার পথে ঠাকুরপাট হিমঘর সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে সেটি জোরে ব্রেক দিতেই ওই ট্যাঙ্কারটির সামনের চাকা ফেটে যায় ও ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন। আসেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। দুর্ঘটনার ফলে এশিয়ান হাইওয়েতে দীর্ঘ যানজট পড়ে যায়। পুলিশ এসে রাস্তার একদিক দিয়ে যান চলাচল চালু করলেও যানজট বেলা পর্যন্ত কাটেনি। রাস্তা থেকে ওই ট্যাঙ্কারটিকে তুলতে পুলিশ ক্রেনের সাহায্য নেয়। গ্যাস ট্যাঙ্কার রাস্তা থেকে সরিয়ে নিতেই যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় একজন আহত হলে তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা। স্থানীয় এক বাসিন্দা জানায় বাইক চালককে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। বাইকটি রাস্তার পাশে পড়ে যায় এবং গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি রাস্তার মাঝ বরাবর উল্টে যায়। তবে এটা সকলেই মানছেন যে এদিন বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কেননা দুর্ঘটনার পরে এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে বা তাতে বিস্ফোরণ হলে অনেকেই হতাহত হতে পারতেন।

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম