‘দিদির দূত’ মন্ত্রী জ্যোতিপ্রিয়র কাছে বৃদ্ধার কাতর আবেদন ‘বৌমাকে ফিরিয়ে দিন’

তৃণমূলের পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে, ‘দিদির দূত’ মানে মানুষের ভরসা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এলাকায় এলাকায় যাচ্ছেন ‘দিদির দূত’ (DIDIR DOOT)। তেমনই শুক্রবার দিদির দূত হয়ে গাইঘাটায় গিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এক বৃদ্ধার কাতর আবেদন মন ভার করল মন্ত্রীর। মনখারাপ ওই সময় উপস্থিত থাকা বাকিদেরও। 

বনমন্ত্রীর কাছে বৃদ্ধার আবেদন, ‘বৌমাকে ফিরিয়ে দিন’। অবাক হচ্ছেন? ‘দিদির দূত’ কর্মসূচিতে গাইঘাটার ধর্মপুর-২ গ্রাম পঞ্চায়েতের তরঙ্গহাটিতে গিয়েছিলেন মন্ত্রী। সেখানেই মন্ত্রীর কাছে আসেন গীতা সরকার নামে এক বৃদ্ধা। তিনি বলেন, তাঁর ছেলে পরেশ সরকারের সঙ্গে দীর্ঘ ১৫ বছর আগে বিয়ে হয়েছিল স্বপ্নার। বৌমার বাড়ি নদিয়া জেলায়। বৃদ্ধা বলেন, বিয়ের সাত বছরের পর থেকেই বৌমা বারবার বাড়ি ছেড়ে চলে যেতেন। আবার ফিরে আসতেন। কিন্তু দু’বছর আগে একবার বাড়ি ছেড়ে গিয়ে আর ফিরে আসেননি। বৃদ্ধা বলেন, বৌমা সংসার করতে চাইছেন না। তাঁর আবেদন, ‘বৌমাকে ফিরিয়ে দিন’।

এই আবেদন শুনে দুঃখিত ও হতভম্ব হন মন্ত্রী। তবে চাননি পারিবারিক এই বিষয়ে ঢুকতে। তাঁর পরামর্শ, আলোচনা করে বিষয়টি মিটিয়ে নিন। তৃণমূলের পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে, ‘দিদির দূত’ মানে মানুষের ভরসা। তাই মানুষ ব্যক্তিগত সমস্যার কথাও জানাচ্ছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি পারিবারিক তাই কাওকে জোর করা ঠিক নয়। কথা বলে মিটিয়ে নেওয়া ভালো।

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের