চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অশনি’ সংকেত, উপেক্ষা করেই দিঘায় পর্যটকদের ঢল

নিজস্ব প্রতিনিধি:  ধেয়ে আসছে অশনি (Ashani)। আর অশনির সতর্কতায় জারি হয়েছে অশনি সংকেতও। তার ওপর ঘটেছে গত ২ দিনে তলিয়ে যাওয়ার ঘটনা। তবু অশনি সংকেত উপেক্ষা করেই ঢল নেমেছে দিঘায়। তবে অবশ্য এখনও পর্যন্ত দিঘায় (Digha) জারি হয়নি নিষেধাজ্ঞা। আবহাওয়াও মনোরম। তাই গরমকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্র স্নানে মেতেছেন পর্যটকরা (Tourist)।

বাঙালির কাছে দিঘা মানেই আলাদা আবেগ। তার ওপর চলছে গ্রীষ্মের ছুটি। সমুদ্রতে জনসমুদ্র ভালই। তায় আবার সপ্তাহের শেষদিন। রবিবার যেন জনসমুদ্রতে এসেছে জোয়ার। গ্রীষ্মের হাত থেকে স্নানে মেতেছেন সমুদ্র প্রেমীরা। আর সেই ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন পুলিশ ও নুলিয়ারা। অন্যদিকে নিষেধাজ্ঞা জারি না হলেও অশনি সংকেত তো রয়েইছে। তাই বাড়তি সজাগ রয়েছে প্রশাসন। রয়েছে বাড়তি নজরদারি। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর দিঘা প্রশাসন।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকেই বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আর আগামী সোমবার থেকে শুরু হবে বৃষ্টিপাত। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উপকূল এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। শুধু ভারী বৃষ্টি নয়, বইবে ঝোড়ো হাওয়াও। তা নিয়ে জারি হয়েছে সতর্কবার্তাও। তবু জনজোয়ারে নেই তার চিহ্ন। অনেকেরই আবার ইচ্ছে সৈকততট থেকে ঘূর্ণাবর্ত দেখার! তবে এই খবরেই চিন্তিত প্রশাসন। হয়েছে তৎপর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সমুদ্র সৈকতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ও নুলিয়া। উল্লেখ্য, গত শুক্রবার দিঘার সমুদ্রে তলিয়ে যান তুহিন মোল্লা তবে নুলিয়াদের তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে। তুহিন দিঘা হাসপাতালে চিকিৎসাধীন। এরপরের দিন গত শনিবার রাহান মোল্লা নামের এক ব্যক্তি। রাহানের বন্ধু ও নুলিয়াদের তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে। দুজনে যথাক্রমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা। এই ২ ঘটনার পর আবার অশনি সংকেত ‘অশনি’র। এতেই বাড়তি সজাগ দিঘা প্রশাসন। পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। দুপুর থেকে পর্যটকদের সমুদ্রে নামতে না বলা হচ্ছে, বলে জানা গিয়েছে। সতর্ক করা হয়েছে মৎস্যজীবী দেরও।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ