দিঘা-শঙ্করপুরে মকরস্নানে বিশেষ শর্ত আরোপ করল জেলা প্রশাসন

রাত পোহালেই দেশজুড়ে মকর সংক্রান্তির স্নানের হিড়িক পড়ে যাবে। রাজ্যেও শুধুই গঙ্গাসাগর নয়, বিভিন্ন জায়গায় মাহেন্দ্রক্ষণে শুক্রবার ভোর থেকেই শুরু হবে পুণ্যস্নান

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই দেশজুড়ে মকর সংক্রান্তির স্নানের হিড়িক পড়ে যাবে। রাজ্যেও শুধুই গঙ্গাসাগর নয়, বিভিন্ন জায়গায় মাহেন্দ্রক্ষণে শুক্রবার ভোর থেকেই শুরু হবে পুণ্যস্নান। সাগরদ্বীপে প্রশাসনের নজর রয়েছেই। এর মাঝেই বৃহস্পতিবার থেকেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা। করোনা বিধি মানছেন না পুণ্যার্থীরা। তাই চিন্তা বেড়েছে প্রশাসনের। পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় বিশেষ করে দিঘা, তাজপুর ও শঙ্করপুরে মকর সংক্রান্তির স্নান নিয়ে জারি হয়েছে একগুচ্ছ বিধিনেষধ। সমুদ্রে ডুব দিয়ে পুণ্য সঞ্চয়ের জন্য প্রচুর মানুষ ইতিমধ্যেই হাজির হয়েছেন দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, জলধা, জুনপুটের সৈকতে। ভিড় বাড়ছে কোলাঘাট, গেওখালি-সহ বিভিন্ন জায়গায়।

কিন্তু করোনা সংক্রমণের চিন্তা রয়েছে প্রশাসনের মাথায়। তাই একগুচ্ছ নির্দেশিকা আরোপ করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। করোনার কারণে পৌষ সংক্রান্তি উপলক্ষে দিঘা মোহনা, শঙ্করপুরের গঙ্গোৎসব আয়োজনের অনুমতি দিয়েও পরে তা বাতিল করে দিয়েছে প্রশাসন। এই বিষয়ে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, ‘মকরস্নান নিষিদ্ধ করা হয়নি। তবে সব কিছু মাথায় রেখে এবার বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। বেশি ভিড় করা যাবে না। যাদের মাস্ক পরা থাকবে তাঁদের প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। স্নান করার পর সবার হাত স্যানিটাইজড করতে হবে। এ ব্যাপারে মাইকিং থাকবে। সর্বোপরি আমরা মকরস্নানের জন্য কোনও ভাবেই নতুন করে উৎসাহ দিচ্ছি না। ভিড় করে সমুদ্রে আসতে বারণ করা হচ্ছে পুণ্যার্থীদের।’

মকর সংক্রান্তির স্নানে ভিড় হতে পারে জেনেই আগেভাগেই পুণ্যস্নান বন্ধ করেছে হরিদ্বারের জেলা প্রশাসন। ওড়িশাতেও বন্ধ হয়েছে পুণ্যস্নান। রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখেই ব্যবস্থা নিচ্ছে প্রত্যেক জেলা প্রশাসন।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…