উদয়নের হাত ধরে দিনহাটায় দু’হাজার বিজেপি কর্মী তৃণমূলে

তৃণমূল কংগ্রেসের যোগদানের পর বিজেপি জেলা সম্পাদক সুদেব কর্মকার বিজেপির নেতৃত্বর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ তারিখ দিনহাটা বিধানসভাতে উপনির্বাচন। তার আগেই বড়সড় ধাক্কা খেল কোচবিহার জেলা বিজেপি। রবিবার দিনহাটা সুভাষ ভবনে বিজেপির জেলা সম্পাদক সুদেব কর্মকার, বিজেপির দিনহাটা বিধানসভা কেন্দ্রের সংযোজক কল্যাণ সরকার এর নেতৃত্বে দিনহাটা বিধানসভা কেন্দ্রের ২ শতধিক নেতা কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই বিষয়ে দিনহাটা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ জানিয়েছেন, ‘যারা কিছুদিন আগেই বিজেপি কর্মী খুনের ঘটনায় গোটা দিনহাটা শহর উত্তাল করেছিল। এই পার্টি অফিস জ্বালিয়েছিল, আজ এই পুননির্মিত পার্টি অফিসে বিজেপির কফিনে শেষ পেরেক পোঁতা হল।’

রবিবার দিনহাটা সুভাষ ভবনের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে এই যোগদানের পর বেশ আত্মবিশ্বাস দেখায় প্রার্থী উদয়ন গুহকে।
বিধানসভা উপনির্বাচনে আগে বিজেপিতে বড়সড় ভাঙ্গনে চিন্তায় গেরুয়া শিবির। এদিন বিজেপি থেকে তৃণমূলে আসা নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের অনান্য নেতৃত্ব। আগামী ৩০ শে অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে বিজেপির এই ভাঙ্গন ভোট বাক্সে যথেষ্ট প্রভাব পরবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

তৃণমূল কংগ্রেসের যোগদানের পর বিজেপি জেলা সম্পাদক সুদেব কর্মকার বিজেপির নেতৃত্বর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ‘কোচবিহার জেলায় বিজেপির জেলা সভাপতি ও সাংসদ বিজেপিকে কোমায় পাঠিয়ে দিয়েছেন।’ নাম না করেই নিশীথের কার্যকলাপ নিয়ে কটাক্ষ করেছেন তিনি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা