দিনহাটায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পড়ুয়া বোঝাই গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দিনহাটায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পড়ুয়াবোঝাই গাড়ি। চালক সহ আহত ৫।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, দিনহাটা এলাকায় পড়ুয়াবোঝাই একটি ছোটো ম্যাজিক গাড়ি(Magic Car) রাস্তার পাশে থাকা পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় গাড়ির চালকসহ ৫ জন ছাত্রছাত্রী আহত হন। স্থানীয়দের তৎপরতায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুল ছুটির পর পড়ুয়াদের নিয়ে গাড়িটি বাসন্তিরহাট থেকে দিনহাটার দিকে আসছিল। পথে বলরামপুর রোড কোয়ালিদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায় গাড়িটি। গাড়িটিতে চালক ও ৯ জন পড়ুয়া ছিলেন। দুর্ঘটনায় চালক সহ ৫ জন পড়ুয়া আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনহাটা হাসপাতালে ভর্তি করেন। এদিন দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পড়ুয়াদের দেখতে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ(Minister Udyan Guha)। চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কোচবিহার এমজেএন মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের