শিলিগুড়ির শক্তিগড়ের উজ্জ্বল সঙ্ঘে ডিজনিল্যান্ড, শৈলেন্দ্র স্মৃতির থিম ‘ধর্মের ডিএনএ’

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : অপেক্ষার আর মাত্র ২০ দিন। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্নপ্রান্তে শুরু হয়েছে পুজো প্রস্তুতি। মণ্ডপসজ্জা যেমন চলছে, তেমন চলছে প্রতিমা তৈরির কাজ। শিলিগুড়ির শক্তিগড়ের উজ্জ্বল সঙ্ঘ ও শৈলেন্দ্র স্মৃতি পাঠাগারের পুজো প্রতি বছরই নজর কাড়ে। থিমের জৌলুসে প্রতিবারই সকলের কাছে নিজেকে তুলে ধরে।

এবারও শিলিগুড়িতে দু’টি পুজোর থিমে রয়েছে অভিনবত্ব। শক্তিগড় হাইস্কুলের উল্টোদিকে বড় মাঠে উজ্জ্বল সঙ্ঘের পুজো হচ্ছে। এবার তাঁদের থিম ‘ডিজনিল্যান্ড’। সেখানে দেখা যাবে মিকিমাউস, আনা, এলসা, বেল, স্নো, হোয়াইটের মতো প্রিন্সেস, মার্ভেল, স্টার ওয়ার্স, টয় স্টোরি। ১০০ ফুট উঁচু থিম পার্ক তৈরি করা হচ্ছে। মন্ডপের ভিতরে সাবেকি সাজ থাকলেও বাইরে মজাদার সজ্জা রাখা হয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, থিম ডিজনিল্যান্ড করা হলেও প্রতিমায় সাবেকিয়ানা থাকবে।

পাশাপাশি এবার শৈলেন্দ্র স্মৃতি পাঠাগারের থিমে রয়েছে কিছুটা নতুনত্ব। এই পুজোর থিমের নাম ‘ধর্মের ডিএনএ’। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাতৃগর্ভ থেকে আধ্যাত্মিকতার প্রতি টান জন্মায়। মানুষ জন্মের পর কীভাবে ধীরে ধীরে প্রেম, ভালবাসা, ভক্তির সঙ্গে যুক্ত হয়, সেটাই তুলে ধরা হবে। মায়ের দুই রূপ এখানে ফুটিয়ে তোলা হবে। মা এবং দেবী রূপ এখানে দেখানো হবে। জন্মের পর থেকে বেড়ে ওঠার প্রতিটি ধাপে সেই বৈশিষ্ট্যগুলি কীভাবে প্রকাশ পায় সেটাই  তুরে ধরা হবে। এই থিম ফুটিয়ে তুলতে ডিএনএ’র বৈজ্ঞানিক গঠনের অনুকরণ করা হবে। সেখানে মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মডেলের মতো করে সেজে উঠবে পুজোমণ্ডপটি।  পুজো মণ্ডপে ঢুকলেই দেখতে পাওয়া যাবে মাতৃজঠর। বিজ্ঞানমনস্কতার মধ্যেই আধ্যাত্মিকতার বিষয়টি পরিস্ফুট করার চেষ্টা করা হবে। সুস্থ সবলভাবে বেঁচে থাকার জন্য আধ্যাত্মিকতাকে মেনে নিতে হয়। বিজ্ঞান যতই উন্নত হোক, সর্বত্র আধ্যাত্মিকতার যোগ রয়েছে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের