আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে বিবাদ, সালিসি সভায় রক্তারক্তি, জখম ৫

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া : দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ। এই বিবাদ মেটাতে ডাকা হয়েছিল সালিশি সভা। কিছুক্ষণের মধ্যেই শাড়ির সভা পরিণত হয় রণক্ষেত্রে। দুই পক্ষের বিবাদের মধ্যে রক্তারক্তি ঘটনা ঘটে যায়। গুরুতর জখম হন পাঁচজন।

সূত্রের খবর, হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামের বাসিন্দা আসাদুল কাজির সঙ্গে রিম্পা বিবির বিয়ে হয়েছিল ৮ বছর আগে। রিম্পাও ওই এলাকার বাসিন্দা। প্রেমের সম্পর্ক থেকেই বিয়ে হয় বলে জানা গিয়েছে। এরপরই দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল। পরিস্থিতি সামাল দিতে একাধিকবার হস্তক্ষেপ করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। দুই পক্ষের সমস্যা আমরা আপনার জন্য শেষবারের মতো সালিশি সভার আয়োজন করা হয়। সেখানেই বৈঠক চলাকালীন প্রথমেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই পক্ষই একে অপরের গায়ে হাত তুলতে শুরু করে। সভা ঘরের মধ্যেই দুপক্ষের মধ্যে অশান্তি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। ওই সময়েই গুরুতর জখম হন পাঁচজন।

আসাদুল কাজির পরিবারের অভিযোগ, বিয়ের পরে একাধিকবার বাড়ি থেকে চলে গিয়েছিল রিম্পা। বাড়িও ফিরে এসেছিল। এবারও চলে গিয়েছিল। আসাদুলের দ্বিতীয় বিবাহ দেওয়া হয়। তারপর থেকেই সমস্যা শুরু হয়। দুই পক্ষের মধ্যে অশান্তি হয়। পরিস্থিতি সামাল দিতে সালিশি সভা ডাকা হয়। সেখানেই দুইপক্ষের অশান্তি চরমে ওঠে। একপক্ষ অভিযোগ করে সালিশি সভা থেকে ফিরে বাড়ি ঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে। চুল ধরে মারধর করার অভিযোগ ওঠে। 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ