অস্বস্তিতে অনুব্রত! আদালতে পেলেন না ‘রক্ষাকবচ’

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ কোনও 'রক্ষাকবচ' দিল না অনুব্রত মণ্ডলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) আবারও ধাক্কা খেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। গরু পাচার মামলায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘রক্ষাকবচ’ চেয়ে। প্রথমে আবেদন করেছিলেন সিঙ্গেল বেঞ্চে। সেখানে তাঁকে জানিয়ে দেওয়া হয় কোন মামলায় বার বার সিবিআইয়ের(CBI) হাত বাঁধতে পারবে না আদালত। তাঁকে হাজিরা দিতে হবে সিবিআইয়ের কাছে। পড়তে হবে জিজ্ঞাসাবাদের মুখে। সেই রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশের পরেও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল আবারও ‘রক্ষাকবচ’ চেয়ে আবেদন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। কিন্তু মঙ্গলবার সেই বেঞ্চও তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ও সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের কার্যালয়ে গিয়ে হাজিরা দিতেই হবে। গরু পাচার(Cattle Smuggling) চক্রে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হবে।   

যদিও অনুব্রতর আইনজীবী সূত্রে জানা যাচ্ছে, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে(Supreme Court) যাওয়ার চিন্তা ভাবনা চলছে। তাই এখনই সিবিআইয়ের কার্যালয়ে হাজিরা দিচ্ছেন না অনুব্রতবাবু। গরু পাচার মামলায় চার বার অনুব্রতকে নোটিস দিয়েছে সিবিআই। কিন্তু তাঁকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ অনুব্রতর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয়। ওই সময় বিচারপতি মন্তব্য করেছিলেন, কোন মামলায় বার বার সিবিআইয়ের হাত বাঁধতে পারে না আদালত। তবে এদিনের রায়ের ফলে সিবিআইয়ের নোটিসের প্রেক্ষিতে তাঁকে হাজিরা দিতে হবে তদন্তকারী সংস্থার সামনে। শুধু তাই নয়, সিবিআই মনে করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশান বেঞ্চ অনুব্রত মণ্ডলকে কোনওরকমের ‘রক্ষাকবচ’ মঞ্জুর না করায় এবার তাঁকে আবারও নোটিস পাঠাতে চলেছে সিবিআই। সেই নোটিসে হাজিরা না দিলেই গ্রেফতার করা হতে পারে তাঁকে।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪