টোটোতে ডিএম-এসডিও, খানাকুলবাসী ভাবল ছবির শ্যুটিং

তাঁরা নিজেদের গাড়ি করেই আসছিলেন। কিন্তু গ্রামে ঢোকার মুখে আর গাড়ি যাওয়ার পরিস্থিতি না থাকলে শেষমেষ টোটোয় চেপে গ্রামে আসেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, খানাকুল: গ্রামের দুর্গম কাঁচা রাস্তা ধরে টোটো করে আসছেন দুই সুন্দরী মহিলা। বন্যাকবলিত এলাকায় হঠাৎ করে এমন দৃশ্য দেখে গ্রামবাসীরা ভেবেছিল, কোনও ছবির শ্যুটিং হচ্ছে বোধ হয়। কিন্তু তাল কাটল, যখন ওই দুই মহিলা বন্যাদুর্গতদের সমস্যা শুনতে এগিয়ে এলেন। যোগ দিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে। পরে তাঁরা জানতে পারেন, ওই দুই মহিলা অভিনেত্রী নন বরং একজন জেলাশাসক এবং অন্যজন মহকুমা শাসক।

প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী তিন দিন প্রবল বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এর মধ্যেই বন্যাকবলিত জেলাগুলি পরিদর্শন করতে রাজ্যে আসে কেন্দ্রের প্রতিনিধি দল। শনিবারই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রের ছয় সদস্যের প্রতিনিধিদল। তাঁদের মধ্যে দু’জন খানাকুলের রূপনারায়ণের নদী বাঁধ পরিদর্শন করতে। খানাকুলের ২-এর ধান্যঘোরী গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন হুগলির জেলাশাসক পি দীপাপ্রিয়া এবং আরামবাগের মহকুমা শাসক হাসিন জাহেরা। তাঁরা নিজেদের গাড়ি করেই আসছিলেন। কিন্তু গ্রামে ঢোকার মুখে আর গাড়ি যাওয়ার পরিস্থিতি না থাকলে শেষমেষ টোটোয় চেপে গ্রামে আসেন তাঁরা।

দুই মহিলা অফিসারের টোটোতে চড়ার দৃশ্য দেখে স্থানীয়রা অবাক হয়ে গিয়েছিলেন। প্রথমে তাঁরা ভাবে, কোনও ছবির শ্যুটিং হচ্ছে। কিন্তু বিশাল পুলিশ বাহিনী দেখে তাঁরা বুঝতে পারেন, ওই দুই মহিলা প্রশাসনের শীর্ষকর্তা। জেলাশাসক ও মহকুমা শাসককে দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল খানাকুলের এই বন্যা কবলিত এলাকায়। প্রত্যেকের সঙ্গে কথা বলেন তাঁরা। গ্রাউন্ড জিরোতে নেমে মানুষের সমস্যার কথা জানতে চান। সবরকম সাহায্যের ব্যবস্থাও করা হচ্ছে বলে আশ্বাস দেন।

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

কার্গিল দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের