ভোট পরবর্তী ডুয়ার্সে পর্যটকের ঢল, সবুজ জঙ্গলে গজরাজের উঁকি বাড়াচ্ছে রোমাঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, ডুয়ার্স: ঘন সবুজ জঙ্গলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কে? বোঝা মাত্রই রোমাঞ্চকর অনুভূতি পর্যটকদের। ভোটের আগে ডুয়ার্সে(Dooars) পর্যটকদের ভাঁটা থাকলেও ভোটের পরে সেই ছবিতে খানিক বদল এসেছে। প্রকৃতির ক্যানভাসে সবুজের ছোঁয়ায় যেন নতুন গল্প লিখছে ডুয়ার্স।প্রথম দফার ভোট মিটতেই পর্যটকের ঢল ডুয়ার্সের জঙ্গলে। একেই উত্তরবঙ্গের এখন মনোরম পরিবেশ। বর্ষার প্রথম ছোঁয়া পড়তেই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। তাজা বৃষ্টির জলে ধুয়ে-মুছে একেবারে সবুজে ঢেকে গেছে জঙ্গল। সেই সবুজের মাঝেই হঠাৎ উঁকি দিচ্ছে গজরাজ(Elephant)—এই দৃশ্য নিঃসন্দেহে পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। কেউ দূর থেকে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলছেন, কেউ আবার ক্যামেরায় বন্দি করছেন এই বিরল মুহূর্ত।

ডুয়ার্সের জঙ্গলে(Dooars Forest) এখন নতুন পাতার সমারোহ। গাছের ফাঁক গলে কখনও হাতি, কখনও হরিণ বা অন্যান্য বন্যপ্রাণীর দেখা মিলছে। প্রকৃতির এই অপরূপ রূপে মুগ্ধ হচ্ছেন পর্যটকেরা। বিশেষ করে ভোট পরবর্তী সময়ে এখানে বেড়াতে আসা মানুষের সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। অনেকেই বিদেশ থেকে বাড়িতে ভোট দিতে এসে সুযোগ পেয়ে ঘুরতে বেরিয়েছেন।আবার কেউ ভিন রাজ্য থেকে ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন ডুয়ার্সে।

চাপড়ামারী জঙ্গল(Chapramari Forest), গরুমারা বনাঞ্চল কিংবা নেওরা নদীর তীর—সব জায়গাতেই এখন ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। সকাল-বিকেল জঙ্গলের পথ যেন জীবন্ত হয়ে উঠছে মানুষের কোলাহলে।আবার সেই সঙ্গেই প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্যও মুগ্ধ করছে সকলকে। পর্যটকদের এই বাড়তি ভিড় স্থানীয় বাসিন্দাদের মুখেও হাসি ফোটাচ্ছে। বিকেলের দিকে লোকসংস্কৃতির নাচ-গানের আয়োজন করে তারা কিছুটা অতিরিক্ত আয় করছেন। ফলে পর্যটনের এই জোয়ার এলাকার অর্থনীতিকেও নতুন করে চাঙ্গা করে তুলছে।

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষ, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি