চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

মদ্যপ অবস্থায় কর্তব্যরত পুলিশ অফিসারকে মারধর, সাঙ্ঘাতিক ঘটনা উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার মাঝ রাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ্যপ অবস্থায় কর্তব্যরত পুলিশ অফিসারকে মারধর, সাঙ্ঘাতিক ঘটনা উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার মাঝ রাতে। এমনিতেই দিন দুয়েক আগেই গিয়েছে দশমী। প্রতিমা বিসর্জন চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। রাস্তাঘাটে মদ্যপদের ছড়াছড়ি। মদ খেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে অনেকেই, যদিও দশমীর দিনে এমন দৃশ্য দেখা নতুন নয়। যে কারণে প্রতিটি রাস্তায় পুলিশের টহলদারি বহাল রয়েছে। এমনই আবহে গতকাল রাতে বারাকপুর স্টেশন সংলগ্ন রাস্তায় তাণ্ডব চালাল এক মদ্যপ যুবক।

ফাঁকা রাস্তা পেয়ে চারচাকা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ধাক্কা মারতে মারতে চলতে থাকল। তখন ওই এলাকায় কর্তব্যরত অবস্থায় ছিলেন টিটাগড় থানার এসআই রাজেশ চন্দ্র রায়। পুলিশ দেখেও কোনও তোয়াক্কা করেনি পল্লব নামের ওই মদ্যপ যুবক। মাতাল অবস্থায় চার চাকা গাড়ি নিয়ে তাণ্ডব চালায়। বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি ইচ্ছাকৃত ধাক্কা মারে। তাঁর বাঁদরামো দেখে স্বাভাবিকভাবেই যুবকের গাড়ি আটকে দেয় পুলিশ। সৌভাগ্যবশত, ওই এলাকার ফুটপাথে কেউ শুয়ে ছিলেন না। তাই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

তবে যুবককে পুলিশ আটক করলে সে উল্টে সাব-ইন্সপেক্টর রাজেশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাস্তায় ফেলে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টিটাগড় থানার অন্যান্য পুলিশ। পুলিশকে মারধরের অভিযোগে তাঁকে গ্রেফতার করে টিটাগড় থানায় নিয়ে যায়। আহত পুলিশ অফিসার এখন বারাকপুর বিএনবোস হাসপাতালে ভর্তি। কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, আহত পুলিশ অফিসার যুবকটিকে ধরে ফেললে সে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং পুলিশটির ইউনিফর্ম ছিরে ফেলার চেষ্টা করছে। চারপাশের আরও পুলিশ তাঁকে বাঁধা দেওয়ার চেষ্টা করলেও যুবকটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তাঁদের উপরেও হামলার চেষ্টা করে।

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

জলখাবারে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা মুচমুচে এলো-ঝেলো

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট