ভয়াবহ দুর্ঘটনা ডুয়ার্সে, মর্মান্তিক মৃত্যু ৪ মহিলার, আশঙ্কাজনক আরও ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। প্রতিদিনের মতোই ভোরবেলা সাইকেল চালিয়ে চা বাগানে কাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন কয়েকজন মহিলা শ্রমিক। আচমকাই পেছন দিক থেকে ছুটে আসে একটি দ্রুতগতির গাড়ি। মুহূর্তের মধ্যেই প্রবল চিৎকার। শুক্রবার সকালে আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় ভুটানগামী এশিয়ান হাইওয়েতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন চারজন মহিলা চা শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের আলিপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ হয়ে যাওয়া ভারনাবাড়ি চা বাগানের একাধিক মহিলা শ্রমিক সাইকেল ও হেঁটে পাশের অন্য চা বাগানে কাজে যাচ্ছিলেন। সেই সময় হাসিমারা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে দ্রুত গতিতে আসা একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা তাঁদের উপর উঠে যায়। আচমকা এই ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। 

আরও পড়ুন: টিকিট কাটার ঝামেলা এড়াতে এনবিএসটিসি-র নতুন স্মার্টকার্ড চালু, জানুন সুবিধা

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা চারজন মহিলা শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। মৃতদের নাম পুষ্পা দর্জি, বেরথা খরিয়া, রজনী বারলা ও আগস্টিনা মন্ডা।

এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এশিয়ান হাইওয়েতে প্রতিদিনই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, অথচ গতি নিয়ন্ত্রণ বা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর নয়। দিনের আলোয় এমন ভয়াবহ দুর্ঘটনায় ক্ষুব্ধ মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের