টিকিট কাটার ঝামেলা এড়াতে এনবিএসটিসি-র নতুন স্মার্টকার্ড চালু, জানুন সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রীদের দৈনন্দিন বাসযাত্রাকে আরও সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটমুক্ত করতে বড় পদক্ষেপ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)। মেট্রোর মতো স্মার্টকার্ড ব্যবস্থা চালু হওয়ায় এবার আর লাইনে দাঁড়িয়ে বা বাসে উঠে টিকিট কাটার দুশ্চিন্তা নেই। একবার স্মার্টকার্ড নিলেই সংস্থার যেকোনো বাসে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

শুক্রবার কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে আয়োজিত অনুষ্ঠানে একাধিক প্রকল্পের সঙ্গে এই স্মার্টকার্ড পরিষেবার উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই-সহ অন্যান্য আধিকারিকরা। উদ্বোধনের দিনই প্রতীকীভাবে পাঁচজন যাত্রীর হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: রান্নার গ্যাস থেকে ইউপিআই- রবিবার থেকেই চালু নয়া নিয়ম, না জানলেই বিপদ

এই স্মার্টকার্ড ব্যবহারের জন্য ন্যূনতম ৩০০ টাকা রিচার্জ করতে হবে। রিচার্জে থাকছে আকর্ষণীয় বোনাস ও ছাড় ৩০০ টাকা রিচার্জে মিলবে ১০ শতাংশ বোনাস, আর ৬০০ টাকা রিচার্জ করলে কার্ডে যোগ হবে ৬৯০ টাকা। মেট্রোর মতোই, বাসে উঠলেই নির্দিষ্ট ভাড়া স্বয়ংক্রিয়ভাবে কার্ড থেকে কেটে নেওয়া হবে। নিগম কর্তৃপক্ষের আশা, এতে যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে।

এদিকে বাসের সংখ্যা বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। প্রায় ৪০ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে নতুন ৯৩টি সিএনজি বাস কেনার প্রক্রিয়া শুরু হয়েছে, টেন্ডারও সম্পন্ন। সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, স্মার্টকার্ড পেতে যাত্রীদের একটি ফর্ম পূরণ করতে হবে, যা প্রতিটি ডিপোতেই পাওয়া যাবে। এই উদ্যোগে উত্তরবঙ্গে বাসযাত্রা যে আরও স্মার্ট হবে, তা বলাই বাহুল্য।

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

মুম্বইয়ে ১৮.২৯ কোটি টাকায় আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত