গ্যাস সঙ্কটে এবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের জন্য ভোগ বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি : যুদ্ধের আবহে দেশজুড়ে গ্যাসের সঙ্কট। রাজ্যের তার প্রভাব পড়েছে। গ্যাস সঙ্কটে এবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের জন্য ভোগ বন্ধ হয়েছে। নোটিশ দিয়ে ভোগ বন্ধ করার কথা জানানো হয়েছে। কুপনের বিনিময়ে এই মন্দিরে চলে ভোগ বিতরণ। কিন্তু গ্যাসের দাম বৃদ্ধির জেরে তাঁরা আঁচ এসে পড়েছে মন্দিরের ভোগেও।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নোটিশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সকল ভক্তগণকে জানানো যাচ্ছে যে জ্বালানি গ্যাসের অপ্রতুলতার কারণে ও পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে আগামী ১৩ মার্চ থেকে মন্দিরে বসে ও মালসাভোগ বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শ্রী শ্রী সর্বমঙ্গলার ট্রাস্টবোর্ডের পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে। 

বুধবার উত্তর কলকাতায় বাগবাজারে সারদা মায়ের বাড়িতে প্রসাদ বিতরণ বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল। গ্যাসের সিলিন্ডারের আকালের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার পরিচালন কমিটির পক্ষ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারদা মায়ের বাড়ির (Sarada Maa House) ভোগ বিতরণ বন্ধ থাকবে। জ্বালানির কোপে পরেছে সারদা মায়ের ভোগ ও সর্বমঙ্গলা মায়ের ভোগ। অন্যদিকে, যুদ্ধের প্রভাব সরাসরি রান্নার গ্যাসে। রান্নার গ্যাসের সিলিন্ডার সংকটে এই প্রথম ভোগ বন্ধের সিদ্ধান্ত তমলুক বর্গভীমা মন্দির কর্তৃপক্ষের। ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে ভারতে। বাণিজ্যিক গ্যাসের সংকটের জেরে দেশজুড়ে হাজার হাজার হোটেল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেশ পৌঁছেছে এই রাজ্যের জেলাগুলোতেও।

দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন