ফের ১০ নম্বর জাতীয় সড়কে নামল ধস , অনির্দিষ্ট কালের জন্য বন্ধ যান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বন্ধ হল ১০ নম্বর জাতীয় সড়ক। টানা দুদিন ধরে বৃষ্টির জেরে সোমবার সন্ধ্যায় কালিম্পং জেলার সেতিঝোরার কাছে ফের নামল ধস।  শুধু তাই  নয় তিস্তায় নদীর দিকে যাওয়ার রাস্তায়  ধস নামে।  আর সেই ধসের জেরেই বন্ধ হল ১০ নম্বর জাতীয় সড়ক।  প্রশাসনের তরফে অনির্দিষ্ট কালের জন্য ওই সড়কে  বন্ধ যানচলাচল।

 কালিম্পং জেলা প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার সকালে পূর্ত দপ্তরের তরফে রাস্তাটির অবস্থা খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বলা বাহুল্য, ১০ নম্বর জাতীয় সড়ক দিয়েই শিলিগুড়ি থেকে সিকিমে যান সাধারণ মানুষ। আর সেই রাস্তাতেই ধস নামায়  লাভা হয়ে সিকিম যেতে হচ্ছে আমজনতাদের। এরজেরে  বিপাকের মধ্যে পড়তে চলেছে আমজনতা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতিঝোরার কাছেই বার বার ধস নামছে।  রাস্তা নতুন ভাবে তৈরি হওয়ার পড়েও মিলছে না সুরাহা। উল্লেখ্য, চলতি বছর জুন- জুলাই মাসে ভারী বৃষ্টির কারণে নামে ধস। আর তারজেরে প্রায় ২০ দিনের বন্ধ থাকে জাতীয় সড়ক। এই ঘটনার এক মাস কাটতে না কাটতে ফের ১০ নম্বর জাতীয় সড়কে নামল ধস। কবে থেকে ফের শুরু হবে যানচলাচল তা এখন জানা যায়নি।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা