মুম্বই-নয়ডায় এবার পুজোয় নজর কাড়বে কাগজের মণ্ড দিয়ে তৈরি দুর্গা পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুজো আসতে আর হাতে গোনা কয়েকদিন। আকাশে বাতাসে এখন শুধুই মহামায়ার আগমনের বার্তা। পেঁজা তুলোর মতো মেঘ, শিউলি ফুলের গন্ধ আর ক্যালেন্ডারে জ্বলজ্বল করা আসন্ন মহালয়ার দিনটির আশায়, এখন বসে রয়েছেন প্রতিটি বাঙালি। এর মধ্যেই পরিবেশবান্ধব দুর্গা প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছেন দুর্গাপুরের শিল্পী বাপি বিশ্বাস। সাধারণত প্রতিমা তৈরিতে লাগে খড়, বাঁশ, মাটি। কিন্তু এ’বছর এই সকল উপকরণ ছাড়াই দুর্গা প্রতিমা নির্মাণ করেছেন বাপি। ওজন মাত্র কুড়ি কেজি, উচ্চতা ১২ ফুট। তাঁর এই প্রতিমার তৈরির খবর ছড়িয়েছে রাজ্য সীমানা ছাড়িয়ে ভিন্ন রাজ্যে। ফলে সব জায়গা থেকেই শিল্পী বাপি বিশ্বাসের ঝুলিতে আসছে শুধু খ্যাতি আর খ্যাতি।

দুর্গাপুরের ভিরিঙ্গির বাসিন্দা বাপি বিশ্বাস আগে সুতো, কাগজ, খড় বা অন্যান্য নানা ধরনের উপাদান দিয়ে দুর্গা প্রতিমা গড়েছেন। নানা সময় তাই খবরের শিরোনামে এসেছে তাঁর নাম। তবে এবার যেন সবকিছু থেকেই তিনি পৃথক। বাপি বিশ্বাসের এবারের কর্মকাণ্ডে বাঁশ বা মাটির কোন জায়গা নেই। বরং তার জায়গা দিয়েছে কাগজের মণ্ড। কাগজ পচিয়ে মণ্ড তৈরি করে ১২ ফুট উচ্চতার প্রতিমা গড়েছেন শিল্পী বাপি বিশ্বাস। শুধু দুর্গা প্রতিমা নয়, তাঁর সঙ্গে রয়েছেন কার্তিক-গণেশ-লক্ষ্মী-সরস্বতী অর্থাৎ সম্পূর্ণ দুর্গা পরিবার। মাত্র কুড়ি কেজির কাগজের মধ্যেই উপস্থিত সকলে।

এই দুর্গা প্রতিমা কোনও মণ্ডপে নয়, বরং স্থাপন করা হবে দুর্গাপুরের একটি নামে শপিংমলে। কাগজের মণ্ড দিয়ে তৈরি প্রতিমা। ফলে হালকা, তাই সহজেই স্থানান্তরযোগ্য। বাপি চাইছেন তাঁর মতো পরিবেশবান্ধব দুর্গা প্রতিমা গড়ে তুলুন আরও অন্যান্য শিল্পীরা। শিল্পীর দাবি, তিনি যে উপাদানগুলি দিয়ে প্রতিমা তৈরি করেন অর্থাৎ কাগজ, সুতো, খড় এগুলি সবসময়তেই পরিবেশ বান্ধব। এইগুলি থেকে কোনরকম পরিবেশের ক্ষতি হয় না। দূষণ জন্মায় না। এই ধরনের মূর্তি সব সময় হালকা ও নিরাপদ হয়। তাই খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায়। দুর্ঘটনা বা কোনও কিছুর সঙ্গে লেগে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে না। ইতিমধ্যেই বাপির তৈরি প্রতিমা জায়গা করে নিয়েছে দিল্লি নয়ডা, হরিয়ানা এবং মুম্বইয়ের একাধিক পুজো মণ্ডপে।

শুক্রবার বাপি বিশ্বাস জানিয়েছেন তিনি ছোটবেলা থেকেই আঁকাআঁকি করতেন। অঙ্কনশিল্পের ওপর তাই ভালবাসাটা ছিলই। প্রথম দিকে থার্মোকলের ওপর কাজ করলেও তা পরিবেশবান্ধব হত না। এরপর ভাবতে থাকেন কোন কোন উপাদান দিয়ে মূর্তি তৈরি করলে পরিবেশ দূষণ হবে না। তখনই তার মাথায় আসে খড়, বিচালি, সুতো, কাগজের কথা। তারপরেই শুরু হয় নানা ধরনের মূর্তি গড়ার কাজ। তবে এবারের যে দেবী মূর্তি শিল্পী বাপি বিশ্বাস তৈরি করেছেন তা যে অনন্য সেকথা স্বীকার করে নিয়েছেন শিল্পী স্বয়ং। এই কাজে তাঁকে সাহায্য করেছেন পরিবার পরিজনসহ প্রায় ৭ জন। শিল্পীর এই সৃষ্টিতে গর্বিত গোটা দুর্গাপুরবাসী।

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর