সরস্বতী পূজার মেলায় ঘুরতে গিয়ে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত দাদা ও বোন

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার বল্লুক গ্রামে সরস্বতী সম্মেলনে অশ্লীল আচরণে প্রতিবাদ করতে গিয়ে আহত হতে হলো দাদা ও বোনকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে ,পূর্ব মেদিনীপুর  (East Medinipur)জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক গ্রামে সরস্বতী পুজোর মেলা চলাকালীন গভীর রাতে বল্লুক গ্রামের বাসিন্দা মহাদেব দোলই পরিবার নিয়ে মেলা দেখতে গিয়েছিলেন ।সেই সময় কয়েকজন মদ্যপ যুবক মহাদেবের পরিবারকে কটূক্তি করে। মেলার মধ্যেই শ্লীলতাহানি করার চেষ্টা করে।

মহাদেব প্রতিবাদ করতে গেলে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে মহাদেব এর গলায় কোপ মারে এবং ঠিক একইভাবে মহাদেব এর বোনকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। সঙ্গে সঙ্গে মেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ভিড়ের মধ্যে মিশে গিয়ে চম্পট দেয়। তার পরে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে জানুবসান‌ স্বাস্থ্য কেন্দ্র এবং পরে তমলুক জেলা হাসপতালে ভর্তি করা হয়। তদন্তে তমলুক থানার(Tamluk P.S.) পুলিশ।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পুরনো কোন শত্রুতা জেরে এই ঘটনা ,নাকি ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধরনের আক্রমণ তা পুলিশ তদন্ত করে দেখছে। মেলায় থাকা বিভিন্ন সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মদ্যপ্ যুবকদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড